• Home
  • দেশ-বিদেশ
  • ফোনালাপ ফাঁসের জেরে বিপদে শিনাবাত্রা, শত্রু দেশের নেতার সঙ্গে যোগাযোগ অভিযোগে তাইল্যান্ডের সাংবিধানিক আদালতে প্রধানমন্ত্রীর বরখাস্ত
Image

ফোনালাপ ফাঁসের জেরে বিপদে শিনাবাত্রা, শত্রু দেশের নেতার সঙ্গে যোগাযোগ অভিযোগে তাইল্যান্ডের সাংবিধানিক আদালতে প্রধানমন্ত্রীর বরখাস্ত

তাইল্যান্ডের রাজনীতিতে চরম আলোড়ন। ফাঁস হওয়া একটি ফোন কলকে কেন্দ্র করে তাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতোঙ্গটার্ন শিনাবাত্রাকে বরখাস্ত করল সে দেশের সাংবিধানিক আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাঁকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করা হয়। সূত্র অনুযায়ী, সীমান্ত সংঘর্ষ পরিস্থিতিতে শিনাবাত্রা নাকি পড়শি দেশের এক নেতার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সেখানে তিনি ওই নেতাকে ঘনিষ্ঠভাবে ‘আঙ্কল’ বলে সম্বোধন করেন এবং যেকোনও ধরনের সহযোগিতা চাইতে অনুরোধ করেন।

রাজনৈতিক মহল ও বিরোধী শিবির অভিযোগ তোলে, এই ফোনালাপ জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। ইতিমধ্যেই জুলাই মাসে আদালত তাঁকে সাময়িকভাবে সাসপেন্ড করেছিল। তবে এবার সরাসরি বরখাস্তের রায় ঘোষণা করা হলো। ফলে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে তাইল্যান্ডের রাজনীতি।

শিনাবাত্রার সমর্থকরা দাবি করছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তবে বিরোধীদের বক্তব্য, দেশের প্রতি দায়বদ্ধতা ভুলে গিয়ে শত্রুপক্ষের সঙ্গে গোপন যোগাযোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার পর তাইল্যান্ডে নতুন করে ক্ষমতার লড়াই আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top