• Home
  • ক্রাইম
  • ভুয়ো সিবিআই, ইডি, সিআইডি ও অন্যান্য সরকারি আধিকারিক সেজে প্রতারণার অভিযোগে ৫ জন গ্রেফতার
Image

ভুয়ো সিবিআই, ইডি, সিআইডি ও অন্যান্য সরকারি আধিকারিক সেজে প্রতারণার অভিযোগে ৫ জন গ্রেফতার

ডায়মন্ড হারবারে পুলিশের জোরালো অভিযান চলাকালীন ভুয়ো সিবিআই, ইডি, সিআইডি ও অন্যান্য সরকারি আধিকারিক সেজে প্রতারণার অভিযোগে ৫ জন গ্রেফতার হয়েছেন। অভিযোগ, এরা দক্ষিণ ২৪ পরগনার একাধিক বাসিন্দাকে ভয় দেখিয়ে অর্থ বা অন্যান্য সুবিধা আদায় করত। অভিযুক্তরা ১৪ নং ওয়ার্ডে একটি অফিস খোলার পাশাপাশি লোগো, ব্যাজ, আইকার্ড তৈরি করত এবং সরকারি লোগো নকল করত। তাদের কার্যক্রমের ধরন বলিউডের জনপ্রিয় ছবি ‘স্পেশাল ২৬’-এর মতো ছিল। তদন্তে পুলিশের নজরদারিতে উঠে আসে এদের মূল অফিস দক্ষিণ দিনাজপুরে। গ্রেফতারকৃতরা হলেন সুজাউদ্দিন শেখ, গোপাল বারিক, সন্দীপ বর্মন, মোস্তাকিন মোল্লা ও জামাল হালদার। পুলিশের অতিরিক্ত সুপার মিতুন কুমার দে জানান, অভিযোগ দায়েরের পর থেকেই তদন্ত শুরু হয় এবং অভিযুক্তদের গতিবিধি নজরে রাখা হয়। গ্রেফতার হওয়া চক্রের কিংপিন কলকাতার লেক থানার ফাল্গুনী চট্টোপাধ্যায়। এ ঘটনায় পুলিশ আরও গভীর তদন্ত চালাচ্ছে, যাতে অন্যান্য সংস্থার সাথেও কোনো যোগাযোগ থাকলে সেসব উন্মোচিত করা যায়।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

বাংলাদেশের কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান…

ByByKolkata News May 16, 2026
Scroll to Top