• Home
  • দেশ-বিদেশ
  • পণের দাবিতে গৃহবধূকে অ্যাসিড খাইয়ে নৃশংস খুন, টানা ১৭ দিন লড়াই শেষে মৃত্যুর পর আলোচনায় নারী নিরাপত্তা
Image

পণের দাবিতে গৃহবধূকে অ্যাসিড খাইয়ে নৃশংস খুন, টানা ১৭ দিন লড়াই শেষে মৃত্যুর পর আলোচনায় নারী নিরাপত্তা

উত্তরপ্রদেশে ফের নারীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠল। আমরোহা জেলার এক প্রত্যন্ত গ্রামে পণের দাবিতে অকথ্য নির্যাতনের শিকার হয়ে ২৩ বছরের গৃহবধূ গুলফিজা প্রাণ হারালেন। বছর খানেক আগে পারভেজ নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন ১০ লক্ষ টাকা নগদ ও একটি গাড়ি পণের দাবি করতে থাকে। পণ না মেলায় গুলফিজার উপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন।

অভিযোগ আরও গুরুতর, সম্প্রতি তাঁকে জোর করে অ্যাসিড খাইয়ে দেওয়া হয়। টানা ১৭ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত বৃহস্পতিবার প্রাণ হারালেন গুলফিজা। গ্রেটার নয়ডার ঘটনার পর ফের আমরোহা কাণ্ডে সামনে এল উত্তরপ্রদেশের নারীদের ভয়াবহ অসুরক্ষার ছবি। এ ঘটনায় শ্বশুরবাড়ির কয়েকজনের বিরুদ্ধে খুন ও পণ প্রথার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার ঘিরে প্রশ্ন রয়ে গিয়েছে। সমাজে পণপ্রথার অমানবিক রূপ এবং নারীর নিরাপত্তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top