• Home
  • দেশ-বিদেশ
  • মার্কিন আদালতের রায়ে ট্রাম্পের আরোপিত বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষিত, চাপে প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের সুযোগ
Image

মার্কিন আদালতের রায়ে ট্রাম্পের আরোপিত বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষিত, চাপে প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের সুযোগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক নিয়ে বড় ধাক্কা দিল মার্কিন আদালত। রায়ে বলা হয়েছে, ট্রাম্পের আরোপিত বেশিরভাগ শুল্কই অবৈধ। তবে আদালতের নির্দেশ অনুসারে এই শুল্ক বা ট্যারিফ আগামী ১৪ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যেই ট্রাম্প প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। আদালতের এই রায়ের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন আমেরিকার অর্থনৈতিক স্বার্থ রক্ষার নাম করে ভারতসহ বহু দেশের বিরুদ্ধে এই শুল্ক আরোপ করেছিলেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, আদালতের এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হলেও, আগামী পদক্ষেপ নির্ভর করবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর। এদিকে বাণিজ্যিক মহলে এখনই এর প্রভাব পড়তে শুরু করেছে। অনেকেই মনে করছেন, অবৈধ ঘোষিত হওয়ায় আমেরিকার বাণিজ্য নীতি নিয়ে প্রশ্ন উঠবে, যা বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। ফলে আসন্ন মাসগুলোতে পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top