• Home
  • দেশ-বিদেশ
  • ইজরায়েলি হানায় নিহত হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহি, ইরান সমর্থিত গোষ্ঠীর স্বীকারোক্তি, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি
Image

ইজরায়েলি হানায় নিহত হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহি, ইরান সমর্থিত গোষ্ঠীর স্বীকারোক্তি, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি

ইয়েমেনের রাজধানী সানায় ইজরায়েলি বিমান হামলায় প্রাণ হারালেন হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহি। নিহত হয়েছেন আরও কয়েকজন মন্ত্রীও। শনিবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে ইরান-সমর্থিত শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এই মৃত্যুর ঘটনা স্বীকার করেছে। ইজরায়েল শুক্রবারই দাবি করেছিল, তারা হুথি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তবে এতদিন নীরব ছিল হুথি নেতৃত্ব। অবশেষে হুথিদের সর্বোচ্চ রাজনৈতিক শাখার প্রধান মেহদি আল-মুশাত নিশ্চিত করলেন, প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ নেতাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে ইয়েমেনসহ গোটা পশ্চিম এশিয়ায়।

গত কয়েক বছর ধরে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সুন্নি গোষ্ঠী এবং শিয়া হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। রাজধানী সানাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল এখনও হুথিদের নিয়ন্ত্রণে। প্রধানমন্ত্রী নিহত হওয়ায় হুথি প্রশাসনে নেতৃত্ব সংকট তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ইরানের নীরব সমর্থন আরও তীব্র প্রতিক্রিয়ার ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক মহল এখন দৃষ্টি রেখেছে ইয়েমেনের পরবর্তী রাজনৈতিক অস্থিরতার দিকে।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top