• Home
  • দেশ-বিদেশ
  • নোবেল প্রাইজে মনোনয়ন না মেলায় মোদীর উপর ক্ষুব্ধ ট্রাম্প, ভারত সফর বাতিল, দ্বিপাক্ষিক সম্পর্কে তৈরি অনিশ্চয়তার মেঘ
Image

নোবেল প্রাইজে মনোনয়ন না মেলায় মোদীর উপর ক্ষুব্ধ ট্রাম্প, ভারত সফর বাতিল, দ্বিপাক্ষিক সম্পর্কে তৈরি অনিশ্চয়তার মেঘ

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান তাঁকে নোবেল পুরস্কারের জন্য সমর্থন জানালেও, একই আবেদন করেছিলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও। কিন্তু মোদী সেই আবদার পূরণ না করায় মার্কিন প্রেসিডেন্ট রীতিমতো অসন্তুষ্ট হয়েছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ট্রাম্পের অভিযোগ, তাঁর “বন্ধু” মোদী ফোনে কথা বলতেও রাজি হননি। এর জেরেই শুধু নয়, ভারতের উপর বাড়তি শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলতি বছরের শেষেই ভারতে বসতে চলেছে গুরুত্বপূর্ণ Quad সম্মেলন।

সে উপলক্ষে ট্রাম্পের ভারত সফরের কথা থাকলেও, আপাতত সেই পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। হোয়াইট হাউস কিংবা ভারত সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে কূটনৈতিক মহল মনে করছে, নোবেল মনোনয়নকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক দুই দেশের সম্পর্কে নতুন অনিশ্চয়তার সৃষ্টি করতে পারে। ট্রাম্পের দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাবর্তনের পরই এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে বেশ আলোড়ন ফেলেছে।

Releated Posts

জুবিন গর্গের শিল্পীসত্তা সংরক্ষণে বড় পদক্ষেপ, তাঁর নামে ট্রাস্ট গড়ছেন স্ত্রী গরিমা শইকীয়া গর্গ ।

গুয়াহাটি: অসমের সঙ্গীত ও সংস্কৃতি জগতের অন্যতম উজ্জ্বল নাম, প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের সৃজনশীল উত্তরাধিকার…

ByByKolkata News Jan 4, 2026

শিলিগুড়িতে সোনালী ব্যাংক অবিলম্বে বন্ধের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ

শিলিগুড়ি: বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে সামনে রেখে শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক অবিলম্বে বন্ধ করার দাবি…

ByByKolkata News Dec 27, 2025

ইন্ডিগোর ফ্লাইট বাতিলে বাগডোগরা এয়ারপোর্ট এ যাত্রীদের ভীড়

নতুন শুল্ক নিয়ম থেকে সাময়িক অব্যাহতি মিললেও, পাইলট তালিকা সংক্রান্ত অভ্যন্তরীণ সমস্যার জেরে শনিবার ইন্ডিগো চারটি প্রধান বিমানবন্দরে…

ByByKolkata News Dec 8, 2025

“গোরখার কন্যা উমা চেত্রি, আসামের গর্ব, বিশ্বকাপে ইতিহাস গড়লেন”

বোকাখাটের ছোট্ট শহর থেকে বিশ্ব ক্রিকেটের মহামঞ্চে, উমা চেত্রির যাত্রা এখন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। ভারতের জার্সিতে প্রথমবার আইসিসি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top