• Home
  • দেশ-বিদেশ
  • ‘প্রাকৃতিক বিপর্যয় দেশের পরীক্ষা নিচ্ছে’, মন কি বাত-এ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

‘প্রাকৃতিক বিপর্যয় দেশের পরীক্ষা নিচ্ছে’, মন কি বাত-এ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি মন কি বাত অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। চলতি বর্ষার মরশুমে বন্যা ও ভূমিধসের ফলে বহু বাড়ি ধ্বংস হয়েছে, চাষের ক্ষেত নষ্ট হয়েছে এবং অসংখ্য পরিবার বিপর্যস্ত হয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, যারা এই দুর্যোগে প্রিয়জন হারিয়েছেন, তাঁদের যন্ত্রণা তিনি বুঝতে পারেন।

প্রধানমন্ত্রী দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রশংসা করে জানান, সংকটের খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ও নিরাপত্তাবাহিনী সেখানে পৌঁছে দিনরাত এক করে উদ্ধারকাজ চালাচ্ছেন। সেনারা থার্মাল ক্যামেরা, লাইভ ডিটেক্টর, স্নিফার ডগ এবং ড্রোনের সাহায্যে উদ্ধারকাজ করছেন। এদিন মোদি UPSC-তে অকৃতকার্য পড়ুয়াদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রতিভা সেতু’-র কথা উল্লেখ করেন। তিনি দেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিপর্যয় মোকাবিলার আহ্বান জানান। #Modi

Releated Posts

বাংলাদেশে মসজিদের ভেতর শিশু ধর্ষণের অভিযোগ, ইমামকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহিনুর…

পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জয়।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ জয় পেল বাংলাদেশ। শনিবার (২০ জুন) সাউদাম্পটনের…

বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় মদসহ একটি অ্যাম্বুলেন্স ও ক্ষমতাসীন দল বিএনপি…

বাংলাদেশের টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকের মধ্যে প্রাণ গেল চার জনের।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top