• Home
  • বিনোদন
  • প্রয়াত কিংবদন্তি পরিচালক প্রেম সাগর, রামায়ণ-শ্রীকৃষ্ণর প্রযোজনার নেপথ্য কারিগর, বিনোদন জগতে শোকের ছায়া নেমে এল
Image

প্রয়াত কিংবদন্তি পরিচালক প্রেম সাগর, রামায়ণ-শ্রীকৃষ্ণর প্রযোজনার নেপথ্য কারিগর, বিনোদন জগতে শোকের ছায়া নেমে এল

ভারতের টেলিভিশন ইতিহাসের কিংবদন্তি পরিচালক ও প্রযোজক প্রেম সাগর প্রয়াত হয়েছেন। বিনোদন জগতে শোকের আবহ নেমে এসেছে। পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা শেষ করার পর তিনি যোগ দেন পরিবারের প্রযোজনা সংস্থা ‘সাগর আর্টস’-এ। তাঁর হাত ধরেই টেলিভিশনের স্বর্ণযুগে ‘রামায়ণ’, ‘বিক্রম আউর বেতাল’ এবং ‘শ্রীকৃষ্ণ’র মতো অমর সৃষ্টি উপহার পায় দর্শক। সূক্ষ্ম শিল্পদৃষ্টি ও অনবদ্য প্রযোজনার দক্ষতায় তিনি ছোটপর্দা থেকে বড়পর্দা সর্বত্র ছাপ রেখে গিয়েছেন।

তাঁর প্রয়াণে অভিনেতা সুনীল লাহরী গভীর শোক প্রকাশ করে লিখেছেন, “এ খুব দুঃখজনক। ওম শান্তি।” অন্যদিকে রামায়ণের রাম চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল লিখেছেন, “শ্রদ্ধেয় প্রেম সাগরজির মৃত্যু হৃদয়বিদারক। প্রার্থনা করি ভগবান শ্রী রামচন্দ্র যেন তাঁর আত্মাকে স্থান দেন।” প্রেম সাগরের মৃত্যুতে ভারতীয় বিনোদন দুনিয়া হারাল এক কিংবদন্তি শিল্পী ও সৃষ্টিশীল কারিগরকে।

Releated Posts

বিয়ে ভাঙলেন স্মৃতি মান্ধানা, নীরবতা ভাঙলেন পালাশ, জল্পনার শেষ ।

ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানা ও জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার পালাশ মুচ্ছলের বিয়ে নিয়ে চলা দীর্ঘদিনের গুঞ্জনের অবসান…

ByByKolkata News Dec 9, 2025

কোচবিহারের রাসমেলায় উপচে পড়া ভিড়, বাড়ছে আকর্ষণ

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: যত দিন যাচ্ছে, ততই জমে উঠছে ঐতিহ্যবাহী কোচবিহারের রাসমেলা। উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই…

ByByKolkata News Nov 9, 2025

বালুরঘাটের সৌম্যদীপের কণ্ঠে বলিউড মাতাল, ‘থামা’ ছবির গানে মুগ্ধ দেশ

দক্ষিণ দিনাজপুর: কথায় আছে, সততা, ধৈর্য, চেষ্টা আর একনিষ্ঠ পরিশ্রমই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে – আর সেই…

ByByKolkata News Nov 8, 2025

রাজনগরে পুতুল নাচের আসর, গ্রামীণ ঐতিহ্যের পুনর্জাগরণে অভিনব উদ্যোগ ।

গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতি ও অতীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এক অনন্য সাংস্কৃতিক…

ByByKolkata News Oct 10, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top