• Home
  • রাজ্য
  • টেগোর সোসাইটির পরিচালনায় মীনমঙ্গল উৎসব : পরিবেশ সচেতনতায় একাধিক কর্মসূচি
Image

টেগোর সোসাইটির পরিচালনায় মীনমঙ্গল উৎসব : পরিবেশ সচেতনতায় একাধিক কর্মসূচি

রাজনগর, বীরভূম:

প্রতি বছরের মতো এবছরও টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের রাজনগর-খয়রাশোল প্রকল্পের উদ্যোগে পালিত হলো মীনমঙ্গল উৎসব ২০২৫। এবারের আয়োজন হয় ঝাড়খণ্ডের কুণ্ডহিত ব্লকের বান্দরবেড়িয়ায়।

ঘাটপারুলিয়া, বান্দরবেড়িয়া, সুদ্রাক্ষিপুর ও ভালকো সহ বিভিন্ন গ্রামের মানুষ, স্কুল পড়ুয়া, বিশিষ্টজন ও টেগোর সোসাইটির কর্মী— সব মিলিয়ে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন উৎসবে। পরিবেশ সচেতনতার বার্তা ছড়াতেই মূলত এই উদ্যোগ, যার সূচনা করেছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা সংগ্রামী পান্নালাল দাশগুপ্ত।

দিনভর কর্মসূচির মধ্যে ছিল পদযাত্রা, বান্দরবেড়িয়া শাল নদীতে মাছ ছাড়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে পদযাত্রা বান্দরবেড়িয়া ও সুদ্রাক্ষিপুর গ্রাম প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে কয়েকজন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

গ্রামবাসী ও পরিবেশপ্রেমীরা এই উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।

(বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)

Releated Posts

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

এম.এড. ও বি.এড. এ স্বর্ণপদক, শিক্ষাজগতে অনন্য কৃতিত্ব সুচনা নাথের

ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতে এক অনন্য ও গৌরবময় ইতিহাস রচনা করলেন সুচনা নাথ। পরপর দুইটি পেশাগত ডিগ্রিতে স্বর্ণপদক…

ByByKolkata News Jan 20, 2026
Scroll to Top