• Home
  • রাজ্য
  • গবাদি পশুর মৃত্যুর কারণ খুঁজতে বিশেষজ্ঞ দল, ব্ল্যাক কোয়ার্টার আতঙ্কে গ্রামবাসী
Image

গবাদি পশুর মৃত্যুর কারণ খুঁজতে বিশেষজ্ঞ দল, ব্ল্যাক কোয়ার্টার আতঙ্কে গ্রামবাসী

পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জে একের পর এক গবাদি পশুর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে। গত কয়েক দিনে অজানা কারণে গরুর মৃত্যুর ঘটনা বেড়েছে হঠাৎ করেই। স্থানীয়দের দাবি, ইতিমধ্যেই ১৪টি গরু মারা গেছে। তবে সরকারি হিসেবে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০টি গরুর।

এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা থেকে প্রাণিসম্পদ দপ্তরের বিশেষজ্ঞ দল পৌঁছায়। অসুস্থ গরু এবং মৃত গরুর শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্তে দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্ল্যাক কোয়ার্টার নামক ব্যাকটেরিয়া জনিত সংক্রমণেই মৃত্যু হচ্ছে গরুগুলির। হঠাৎ জ্বর, পেশীতে ফোলা বিশেষ করে বাছুরদের ক্ষেত্রে বেশি দেখা দিচ্ছে, আর তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ঘটছে।

স্থানীয় বাসিন্দা তরুণ পাত্র জানান, “এখনো পর্যন্ত আমাদের গ্রামে ১৪টি গরু মারা গেছে। একের পর এক মৃত্যুতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এখন চিকিৎসা চলছে।”

প্রাণিসম্পদ দপ্তরের পশ্চিম বর্ধমান জেলার ডেপুটি ডিরেক্টর অনির্বাণ ঘোষ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বুধবার একটি টিম পাঠানো হয়। বৃহস্পতিবার সকাল থেকেও ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যেই প্রায় ২০০ গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কলকাতা থেকেও বিশেষজ্ঞরা এসে নমুনা সংগ্রহ করেছেন। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলিতেও আগামী কয়েক দিন ধরে ভ্যাকসিন দেওয়া হবে। নতুন করে যাতে আর কোনো মৃত্যুর ঘটনা না ঘটে, সেজন্য নজরদারি ও ক্যাম্প চালানো হচ্ছে।”

এ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ কুলদীপ সরকার জানান, “খবর রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে পৌঁছাতেই তিনি বিশেষ পদক্ষেপ নিয়েছেন। রাজ্য থেকেও টিম এসেছিল। আমাদের পক্ষ থেকেও নজরদারি চলছে।”

গ্রামবাসীরা আশাবাদী, দ্রুত পদক্ষেপে গবাদি পশুর মৃত্যুর এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবে গ্রাম।

Releated Posts

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026

শিলিগুড়ি হাকিমপাড়া সরকারি বিদ্যালয়ে স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি

দক্ষিণবঙ্গ : স্সরকারি স্কুলে ফি হঠাৎ বাড়ানোর অভিযোগে শিলিগুড়ির হাকিমপাড়া বিদ্যালয়ের সামনে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। সকাল…

ByByKolkata News Jan 2, 2026
Scroll to Top