• Home
  • ধর্ম
  • বর্ধমানে রামকৃষ্ণপল্লী শিব কালী মন্দিরে অলৌকিক ঘটনা, আলতা পায়ের ছাপে মায়ের আগমন বিশ্বাসে ভাসছেন ভক্তরা
Image

বর্ধমানে রামকৃষ্ণপল্লী শিব কালী মন্দিরে অলৌকিক ঘটনা, আলতা পায়ের ছাপে মায়ের আগমন বিশ্বাসে ভাসছেন ভক্তরা

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : দুর্গাপুজোর আগে বর্ধমান শহরে এক রহস্যময় ঘটনা ঘিরে চাঞ্চল্য। রামকৃষ্ণপল্লী শিব কালী মন্দিরে হঠাৎই দেখা গেল আলতা মাখা ছোট ছোট পায়ের ছাপ। এই দৃশ্য দেখে ভক্তদের বিশ্বাস—মা কালী স্বয়ং আগমন ঘটিয়েছেন মন্দিরে।

শুক্রবার সকালে আরতির সময় এই ঘটনা সামনে আসে। মন্দিরের পুরোহিত জানান, আরতি শেষ করে তিনি যখন ঘুরে দাঁড়ান, তখনই লক্ষ্য করেন—মায়ের বেদি থেকে মন্দিরের মেঝে পর্যন্ত ছড়িয়ে রয়েছে আলতা মাখা ছোট পায়ের ছাপ। তবে মন্দিরে প্রবেশের সময় এই ছাপ চোখে পড়েনি তার। তাই পুরোহিতের দৃঢ় বিশ্বাস, আরতির সময়ই দেবীর অলৌকিক উপস্থিতি ঘটেছে।

এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। স্থানীয়রা ছুটে আসেন মন্দিরে। কেউ আবেগে কেঁদে ফেলেন, কেউ আবার মাথা নত করে প্রণাম করেন আলতা ছাপের সামনে। ভক্তদের দাবি, এটি মা কালীর স্পষ্ট অলৌকিক উপস্থিতি।

স্থানীয় বাসিন্দা ও পুজো কমিটির সদস্যরা জানান, রামকৃষ্ণপল্লীর এই কালী মন্দির দীর্ঘদিন ধরেই “জাগ্রত মন্দির” হিসেবে পরিচিত। বহু ভক্তের কামনা এখানে পূরণ হয়েছে বলেও শোনা যায়। সেই বিশ্বাস আরও দৃঢ় করল এই ঘটনার পর।

শুক্রবার সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভিড় উপচে পড়ছে। দূরদূরান্ত থেকেও মানুষ ছুটে আসছেন মা কালীর অলৌকিক “আগমন” দর্শনের জন্য। ভক্তদের কথায়, বিশ্বাসেই মেলে দেবীর আশীর্বাদ, আর সেই বিশ্বাসেই মন্দির এখন ভাসছে ভক্তির সাগরে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026
Scroll to Top