মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম: রাজনগর থানার গাংমুড়ি বাগ্দীপাড়ায় হৃদয়বিদারক একটি ঘটনা ঘটলো। কার্বলিক এসিড খেয়ে এক গৃহবধূ ও তাঁর নাবালক পুত্রের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনার প্রভাব পড়েছে গ্রামের দুর্গাপুজো আয়োজনেও।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই গৃহবধূ নিজে কার্বলিক এসিড পান করেন এবং তাঁর নাবালক পুত্রকেও তা খাওয়ান। অসুস্থ অবস্থায় তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাবালক পুত্রের মৃত্যু হয়। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু ঘটে।
মৃতদেহ দুটির ময়নাতদন্তের পর ৩ অক্টোবর রাতে তা গ্রামে ফিরিয়ে আনা হয়। মুহূর্তে শোকের ছায়া নেমে আসে সমগ্র গাংমুড়ি বাগ্দীপাড়ায়।
শোকসন্তপ্ত পরিস্থিতিতে গাংমুড়ি সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর একাদশীর দিন প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠিত হলেও এ বছর তা স্থগিত রাখা হয়েছে। পুজো কমিটির প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্রদ্ধা ও শোকজ্ঞাপন হিসেবে ত্রয়োদশীর দিন বিসর্জন সম্পন্ন করা হবে।

বিজয়া দশমীর দিনে কার্বলিক অ্যাসিড খেয়ে মা ও নাবালক পুত্রের মৃত্যু, শোকস্তব্ধ গ্রাম ।
Releated Posts
পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা
মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…
সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।
গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…
সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।
মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…
শিলিগুড়ি হাকিমপাড়া সরকারি বিদ্যালয়ে স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি
দক্ষিণবঙ্গ : স্সরকারি স্কুলে ফি হঠাৎ বাড়ানোর অভিযোগে শিলিগুড়ির হাকিমপাড়া বিদ্যালয়ের সামনে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। সকাল…













