• Home
  • রাজ্য
  • পরিবারে শান্তি ফেরাতে ও মদ বিক্রি বন্ধের দাবিতে থানায় লিখিত ডেপুটেশন দিলেন শতাধিক মহিলা ।
Image

পরিবারে শান্তি ফেরাতে ও মদ বিক্রি বন্ধের দাবিতে থানায় লিখিত ডেপুটেশন দিলেন শতাধিক মহিলা ।

কাঁকসা, বর্ধমান: কোজাগরী লক্ষ্মীপূজোর রাতে এক ভিন্ন চিত্র দেখা গেল কাঁকসার সিলামপুর কাঁটাবাগান এলাকায়। পূজোর সাজে নয়, প্রতিবাদের স্লোগানে মুখর হয়ে উঠল এলাকা। মদ খাওয়া ও বিক্রির প্রতিবাদে শতাধিক গৃহবধূ থানার সামনে বিক্ষোভ দেখিয়ে দাবি তুললেন “ঘরে শান্তি চাই, মদ চাই না!”

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় দেশি ও চোলাই মদের অবাধ বিক্রি চলছে। সেই মদ খেয়ে এলাকার বহু যুবক পরিবারে অশান্তি সৃষ্টি করছে, মারধর করছে স্ত্রী ও পরিবারের সদস্যদের উপর। বহু পরিবার অর্থকষ্টে ভুগছে কারণ উপার্জনের অধিকাংশ টাকা মদের পিছনেই খরচ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে গ্রামের মহিলারা একজোট হয়ে থানায় বিক্ষোভে সামিল হন।

এদিন বিক্ষোভের পাশাপাশি কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে একটি লিখিত ডেপুটেশন জমা দেন কাঁটাবাগানের বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা পিন্টু পাল বলেন, “আমরা মদ বিক্রি বন্ধ করতে গেলেই মদ বিক্রেতারা আমাদের হুমকি দেয়। মদ খেয়ে অনেক যুবক রোজ দুর্ঘটনার শিকার হচ্ছে, কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। তাই ঘরের শান্তি ফেরাতে আজ গৃহবধূরাই রাস্তায় নেমেছেন।”

তবে বিক্ষোভকারীরা প্রশাসনের উপর আস্থা রেখেছেন। তাঁদের বক্তব্য, যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

কোজাগরী লক্ষ্মীপূজোর দিনে এভাবে গৃহবধূদের প্রতিবাদ নজিরবিহীন বলেই মনে করছেন এলাকাবাসী। তাঁদের একটাই দাবি “মদ বন্ধ হোক, ঘরে ফেরুক শান্তি আর লক্ষ্মী।”

Releated Posts

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026
Scroll to Top