• Home
  • আবহাওয়া
  • তিন দিন পর আবার স্বাভাবিক ছন্দে পাহাড়! তবে নিখোঁজ অনেকেই,
Image

তিন দিন পর আবার স্বাভাবিক ছন্দে পাহাড়! তবে নিখোঁজ অনেকেই,

আগামী ৪ তারিখ শনিবার প্রবল বৃষ্টিপাতের কারণে দার্জিলিং এর বিভিন্ন জায়গায় ধস দেখা যায়। এছাড়াও ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি দেখা যায়, তবে রবিবারে বৃষ্টি না হওয়ায় আবহাওয়া কিছুটা উন্নতি হয় বলে জানা যায়।

তবে দুর্যোগে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, রবিবার থেকে বৃষ্টি না হওয়ায় এলাকার পরিস্থিতি স্থিতিশীল হয়নি। তবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ধসের কারণে পাহাড়ের রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে ঘুরপথে যানবাহন চলাচল করছে।

ধসের ফলে ভেঙে যাওয়া সেতুর মেরামত চলছে, তবে পাহাড়ের রাস্তা কবে থেকে আগের অবস্থায় ফিরে আসবে তা এখনও জানা যায়নি। দুর্যোগের ঘনঘটা থেকে মুক্ত হয়ে আবার দার্জিলিং আগের অবস্থায় ফিরছে। আকাশে সেরকম মেঘ নেই, তার মধ্যে থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় পাহাড় থেকে সমতলে নামতে শুরু করেছে পর্যটকরা। তবে এই মুহূর্তে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, এখনও অনেকে নিখোঁজ আছে বলে জানা গেছে। তবে মঙ্গলবার বিকেলের পর নতুন কোনও দেহ উদ্ধার হয়নি ।

দুধিয়ার সেতু ভেঙে যাওয়ায় সেই সেতু পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগামী ১৫-২০ দিনের মধ্যে সেতু নির্মাণ কাজ সম্পন্ন হবে ।

এছাড়াও বলা হয়েছে, মঙ্গলবার থেকে বুধবার, বৃহস্পতিবার ও্ শুক্রবার পর্যন্ত ভারী যানবাহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top