• Home
  • ক্রাইম
  • আদিবাসী কলেজ ছাত্রীদের কুপ্রস্তাব ও হুমকি, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাজনগর থানায় বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন
Image

আদিবাসী কলেজ ছাত্রীদের কুপ্রস্তাব ও হুমকি, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাজনগর থানায় বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন

মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম

আদিবাসী কলেজ ছাত্রীদের কুপ্রস্তাব, হুমকি এবং অশালীন আচরণের প্রতিবাদে উত্তাল রাজনগর। বুধবার রাজনগর থানায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের দাবি, অভিযুক্ত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম জেলা সভাপতি ধ্রুব কুমার সাহা, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা এবং ব্লক নেতৃত্ব অনুপ গরাঁই, শ্যামল গোস্বামী সহ অন্যান্যরা। মিছিল করে থানার সামনে পৌঁছে তাঁরা ডেপুটেশন জমা দেন। পরে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান বিজেপি নেতারা।

সংবাদ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজনগর থানার পুলিশ এই ঘটনায় দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম ধ্রুব ভান্ডারী এবং কৌশিক রায়। স্থানীয়দের দাবি, কৌশিক হলেন তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লকের সহসভাপতি রানা প্রতাপ রায়ের পুত্র।

বিজেপির দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আরও যারা যুক্ত রয়েছে তাদেরও গ্রেপ্তার করতে হবে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, শুধুমাত্র দুজনকে গ্রেপ্তার করলেই চলবে না, ষড়যন্ত্রকারী হিসেবে ব্লকের বড় তৃণমূল নেতাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বিজেপির জেলা সভাপতি ধ্রুব কুমার সাহা সহ অন্যান্য বিজেপি নেতারাও ব্লক তৃণমূল নেতা সুকুমার সাধুর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে কড়া মন্তব্য করেন। তাঁদের বক্তব্য, আদিবাসী কন্যাদের সম্মান রক্ষার্থে দল রাস্তায় নেমেছে এবং এই লড়াই চলবে যতদিন না সকল অভিযুক্ত আইনের আওতায় আসে।

ঘটনা নিয়ে স্থানীয় মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026
Scroll to Top