• Home
  • রাজনীতি
  • পুজোর আগেই বউবাজারের গৃহহীনদের নতুন বাড়িতে ফেরার আশ্বাস দিলেন মেয়র, ফিরহাদের হাকিম দিলেন কেএমআরসিএলের প্রতিশ্রুতি
Image

পুজোর আগেই বউবাজারের গৃহহীনদের নতুন বাড়িতে ফেরার আশ্বাস দিলেন মেয়র, ফিরহাদের হাকিম দিলেন কেএমআরসিএলের প্রতিশ্রুতি

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বউবাজারের গৃহহীনদের। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খননের সময় ভয়াবহ ভূমিধসের জেরে টানা ছ’বছর বাড়িছাড়া ছিলেন এলাকার শতাধিক বাসিন্দা। সোমবার কলকাতা পুরসভার সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে মেয়র ফিরহাদ হাকিম জানান, ২০২৭ নয়, বরং আগামী ২০২৬ সালের পুজোর আগেই নতুন ভবনে ফিরতে পারবেন বৌবাজারের গৃহহীনরা। এই দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে ও  কেএমআরসিএলের একাধিক শীর্ষকর্তা।

কেএমআরসিএলের তরফে জানানো হয়, সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হবে নির্মাণের প্রাথমিক কাজ এবং নয় মাসের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ফিরহাদ আরও স্পষ্ট করেন, নতুন ভবনের গুণমান আগামী দশ বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

পাশাপাশি, প্রতি তিন মাস অন্তর প্রকল্পের অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কলকাতা পুরসভার দায়িত্ব থাকবে পূর্ত ও জল সরবরাহের মতো পরিকাঠামো তৈরি করা। মেয়র আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে আবার মেট্রোর কাজের কারণে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে তার সম্পূর্ণ দায় নেবে কেএমআরসিএল।

Releated Posts

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026

শিলিগুড়ি হাকিমপাড়া সরকারি বিদ্যালয়ে স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি

দক্ষিণবঙ্গ : স্সরকারি স্কুলে ফি হঠাৎ বাড়ানোর অভিযোগে শিলিগুড়ির হাকিমপাড়া বিদ্যালয়ের সামনে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। সকাল…

ByByKolkata News Jan 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top