• Home
  • রাজনীতি
  • কলেজ স্ট্রিটে উত্তাল পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিধানসভা অভিযান ঘিরে ওবিসি অধিকার মঞ্চের আন্দোলনে ব্যাপক বচসা
Image

কলেজ স্ট্রিটে উত্তাল পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিধানসভা অভিযান ঘিরে ওবিসি অধিকার মঞ্চের আন্দোলনে ব্যাপক বচসা

কলকাতার কলেজ স্ট্রিট শুক্রবার পরিণত হল রণক্ষেত্রে। পশ্চিমবঙ্গ ওবিসি অধিকার রক্ষা মঞ্চের ডাকে এদিন বিধানসভা ঘেরাও অভিযানের আয়োজন করা হয়। বিজেপির অভিযোগ, হিন্দু ওবিসিদের বঞ্চিত করে সংখ্যালঘুদের অনৈতিকভাবে সুযোগ দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে এই কর্মসূচি। কিন্তু মিছিল শুরুর আগেই উত্তেজনা চরমে ওঠে। পুলিশের অভিযোগ, অনুমতি ছাড়াই এই মিছিল বের করা হচ্ছিল। সেই নিয়ে শুরু হয় তুমুল বচসা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। দেখা যায়, চ্যাংদোলা করে বহু আন্দোলনকারীকে গ্রেফতার করছে পুলিশ।

আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। সাধারণ মানুষও বিপাকে পড়েন। কলেজ স্ট্রিট এলাকায় পুলিশি মোতায়েন বাড়ানো হয়েছে। এদিনের ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, আন্দোলনকারীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে, পুলিশের বক্তব্য, আইন ভাঙার চেষ্টা করা হয়েছিল বলেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

Releated Posts

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026

শিলিগুড়ি হাকিমপাড়া সরকারি বিদ্যালয়ে স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি

দক্ষিণবঙ্গ : স্সরকারি স্কুলে ফি হঠাৎ বাড়ানোর অভিযোগে শিলিগুড়ির হাকিমপাড়া বিদ্যালয়ের সামনে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। সকাল…

ByByKolkata News Jan 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top