কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঘিরে তৃণমূল ছাত্র পরিষদের চাপ ও কটূক্তির মধ্যেও অনড় থাকলেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। ২৮ অগাস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পরীক্ষা পিছোতে একাধিক কলেজ অধ্যক্ষের চিঠি আসে বিশ্ববিদ্যালয়ে। এমনকি কলেজ স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে মঞ্চ তৈরি করে উপাচার্যকে বেনজির ভাষায় কটূক্তিও করে টিএমসিপি। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরীক্ষা নির্ধারিত হয়েছে। কিন্তু সমস্ত অভিযোগ ও চাপের মাঝেই স্পষ্ট জানিয়ে দেন উপাচার্য—৩০ হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে কোনও আপস করা যাবে না। তাই পরীক্ষার দিন পরিবর্তনের প্রশ্নই নেই। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে রাজ্য ও কলকাতা পুলিশের পদস্থ কর্তাদের চিঠি দিয়েছেন তিনি। অন্যদিকে, টিএমসিপি দাবি করেছে, তাঁদের আন্দোলনই বিশ্ববিদ্যালয়ের এই “বেআইনি ও রাজনৈতিকভাবে প্রভাবিত” সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ করেছে। তবে প্রশাসনিক দিক থেকে উপাচার্যর অবস্থান ছাত্ররাজনীতির সামনে এক দৃঢ় বার্তা বলেই মনে করছে শিক্ষা মহলের একাংশ।

চাপের মুখে টিএমসিপির কটূক্তি সত্ত্বেও ২৮ অগাস্ট পরীক্ষা থেকে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে l
Releated Posts
গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫
পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…
পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা
মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…
এম.এড. ও বি.এড. এ স্বর্ণপদক, শিক্ষাজগতে অনন্য কৃতিত্ব সুচনা নাথের
ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতে এক অনন্য ও গৌরবময় ইতিহাস রচনা করলেন সুচনা নাথ। পরপর দুইটি পেশাগত ডিগ্রিতে স্বর্ণপদক…
সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।
গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…













