• Home
  • দেশ-বিদেশ
  • আবারও উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, ধস নেমে তছনছ একাধিক জেলা, অন্তত ৬ জনের মৃত্যু, বহু নিখোঁজ
Image

আবারও উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, ধস নেমে তছনছ একাধিক জেলা, অন্তত ৬ জনের মৃত্যু, বহু নিখোঁজ

উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টিতে নেমে এসেছে ধস। চামোলি, রুদ্রপ্রয়াগ, তেহরি ও বাগেশ্বর জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ধসের ফলে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। কাদা ও পাথরের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন সাধারণ মানুষ। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন, যাঁদের খোঁজে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন। বহু গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, রাস্তাঘাট ভেসে গিয়েছে বন্যার জলে। বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা বন্ধ হয়ে গেছে বেশ কিছু এলাকায়। এর আগে গত ২৩ অগস্ট থরালি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টি ও ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

এ বছর বর্ষার শুরু থেকেই উত্তরাখণ্ডে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। প্রশাসন বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে। তবে পরপর দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির আর্থসামাজিক অবস্থা আরও ভেঙে পড়ছে। পাহাড়ি রাজ্যে বৃষ্টির প্রকোপ রুখতে সরকারের দীর্ঘমেয়াদি উদ্যোগের দাবিও উঠছে প্রবলভাবে।

Releated Posts

জুবিন গর্গের শিল্পীসত্তা সংরক্ষণে বড় পদক্ষেপ, তাঁর নামে ট্রাস্ট গড়ছেন স্ত্রী গরিমা শইকীয়া গর্গ ।

গুয়াহাটি: অসমের সঙ্গীত ও সংস্কৃতি জগতের অন্যতম উজ্জ্বল নাম, প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের সৃজনশীল উত্তরাধিকার…

ByByKolkata News Jan 4, 2026

শিলিগুড়িতে সোনালী ব্যাংক অবিলম্বে বন্ধের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ

শিলিগুড়ি: বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে সামনে রেখে শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক অবিলম্বে বন্ধ করার দাবি…

ByByKolkata News Dec 27, 2025

ইন্ডিগোর ফ্লাইট বাতিলে বাগডোগরা এয়ারপোর্ট এ যাত্রীদের ভীড়

নতুন শুল্ক নিয়ম থেকে সাময়িক অব্যাহতি মিললেও, পাইলট তালিকা সংক্রান্ত অভ্যন্তরীণ সমস্যার জেরে শনিবার ইন্ডিগো চারটি প্রধান বিমানবন্দরে…

ByByKolkata News Dec 8, 2025

“গোরখার কন্যা উমা চেত্রি, আসামের গর্ব, বিশ্বকাপে ইতিহাস গড়লেন”

বোকাখাটের ছোট্ট শহর থেকে বিশ্ব ক্রিকেটের মহামঞ্চে, উমা চেত্রির যাত্রা এখন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। ভারতের জার্সিতে প্রথমবার আইসিসি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top