• Home
  • ভারত
  • পহেলগাঁও হামলার নিন্দায় জাপান, মোদির সফরে পাকিস্তানকে কড়া বার্তা দিল টোকিও, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান ঘোষণা
Image

পহেলগাঁও হামলার নিন্দায় জাপান, মোদির সফরে পাকিস্তানকে কড়া বার্তা দিল টোকিও, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান ঘোষণা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু’দিনের জাপান সফরে গুরুত্বপূর্ণ বার্তা উঠে এল আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। টোকিও স্পষ্ট জানিয়ে দিল, সন্ত্রাসবাদ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। বিশেষ করে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাল জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা।

মোদির সঙ্গে যৌথ বিবৃতিতে টোকিওর অবস্থান ছিল সোজাসাপ্টা, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বকে সতর্ক থাকতে হবে। বিবৃতিতে উল্লেখ করা হয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণকারী দলের ২৯ জুলাই প্রকাশিত রিপোর্ট, যেখানে ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’-এর নাম স্পষ্টভাবে উঠে এসেছে। জাপানের এই অবস্থান শুধু ভারতকেই সমর্থন জানায়নি, বরং গোটা আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতি চাপ আরও বাড়িয়ে দিল। টোকিওর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত-জাপান যৌথভাবে কাজ করবে। দুই দেশের মধ্যে কৌশলগত ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতিও উঠে এসেছে বৈঠকে। ফলে মোদি সফর কেবলমাত্র কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ থাকল না, বরং সন্ত্রাসবাদ বিরোধী বৈশ্বিক ঐক্যের নতুন দিশা তৈরি করল।

Releated Posts

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026

জুবিন গর্গের শিল্পীসত্তা সংরক্ষণে বড় পদক্ষেপ, তাঁর নামে ট্রাস্ট গড়ছেন স্ত্রী গরিমা শইকীয়া গর্গ ।

গুয়াহাটি: অসমের সঙ্গীত ও সংস্কৃতি জগতের অন্যতম উজ্জ্বল নাম, প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের সৃজনশীল উত্তরাধিকার…

ByByKolkata News Jan 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top