• Home
  • রাজনীতি
  • এসএসসি দাগি তালিকায় নাম উঠে বিতর্কে কুহেলি ঘোষ, কাউন্সিলর দাবি করলেন নিয়ম মেনেই চাকরি পেয়েছেন তিনি
Image

এসএসসি দাগি তালিকায় নাম উঠে বিতর্কে কুহেলি ঘোষ, কাউন্সিলর দাবি করলেন নিয়ম মেনেই চাকরি পেয়েছেন তিনি

এসএসসি দাগি তালিকার ৬৪৭ নম্বরে নাম রয়েছে তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। তালিকায় নাম ওঠার পর তিনি সরব হয়ে দাবি করেছেন, কোনও অনিয়ম তিনি করেননি। কুহেলি জানান, প্রথমে প্রাথমিক শিক্ষিকার চাকরি পান তিনি। পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে হাইস্কুলে নিয়োগ হন। তাঁর কথায়, পরীক্ষা দিয়ে এবং নিয়ম মেনেই চাকরি পেয়েছেন তিনি। কুহেলি আরও বলেন, “আমি আগে থেকেই মামলা করেছিলাম, সিবিআই-কে চ্যালেঞ্জ করেছিলাম। আদালতেও জানিয়েছিলাম, আমাকে যে কোনও তদন্তকারী সংস্থা ডাকুক।

কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে ডাকেনি।” তবু হঠাৎই কেন তাঁর নাম তালিকায় এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কাউন্সিলরের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ কোনও দিন প্রমাণ হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রাইমারির পুরনো চাকরিতে ফেরার জন্য প্রয়োজনীয় সমস্ত নথিও জমা দিয়েছেন। যদিও এখনও সেই প্রক্রিয়া এগোয়নি। সব মিলিয়ে, দাগি তালিকায় নাম আসায় রাজনৈতিক মহলে যেমন বিতর্ক তৈরি হয়েছে, তেমনি কুহেলি ঘোষ তা নিয়ে নিজস্ব অবস্থান পরিষ্কার করেছেন।

Releated Posts

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

এম.এড. ও বি.এড. এ স্বর্ণপদক, শিক্ষাজগতে অনন্য কৃতিত্ব সুচনা নাথের

ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতে এক অনন্য ও গৌরবময় ইতিহাস রচনা করলেন সুচনা নাথ। পরপর দুইটি পেশাগত ডিগ্রিতে স্বর্ণপদক…

ByByKolkata News Jan 20, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top