• Home
  • ক্রাইম
  • পুলিশ দিবস উপলক্ষে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় বর্ণাঢ্য অনুষ্ঠান নজরুল মঞ্চে ।
Image

পুলিশ দিবস উপলক্ষে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় বর্ণাঢ্য অনুষ্ঠান নজরুল মঞ্চে ।

পুলিশ দিবস উপলক্ষে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় বর্ণাঢ্য অনুষ্ঠান নজরুল মঞ্চে ।

কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের উপ-স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মেয়র পরিষদ ও বিধায়ক দেবাশীষ কুমার, এছাড়া উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের নক্ষত্র প্রসেনজিৎ চ্যাটার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনার প্রতাপ নায়েক , কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার রুহুল আমিন আলি শাহ, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউত। এছাড়াও পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস।

নিচে বিভিন্ন স্তরের মান বিচারে সম্মাননা প্রদান করা হয়েছে পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে ।

  • শিক্ষা ক্ষেত্রে সম্মাননা

২০২৫ সালের বিভিন্ন বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ছাত্রছাত্রীদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয় এই অনুষ্ঠানের মঞ্চ থেকে।

  • খেলাধুলায় কৃতিত্ব

গত ১৬ই আগস্ট, খেলা দিবস উপলক্ষে বডিগার্ড লাইনের মাঠে আয়োজিত প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচে সেরা খেলোয়াড়দের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।

  • সমাজে পুলিশ কর্মীদের অবদান

যেসব পুলিশ কর্মী সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, তাঁদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

  • জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকজয়ী পুলিশ পরিবার

যেসব পুলিশ কর্মী এবং তাঁদের পরিবারের সন্তানরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদক অর্জন করেছেন, তাঁদেরও এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়।

  • চিকিৎসা সহায়তায় অবদান

যেসব চিকিৎসকরা নিয়মিতভাবে পুলিশ সমাজকে চিকিৎসা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা করে চলেছেন, তাঁদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

  • শেষকৃত্যে সহায়তা প্রদানকারীদের সম্মান

যখন কোনো পুলিশ কর্মী প্রয়াত হন, তখন তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত যাঁরা—বিশেষত গাড়ির চালকগণ এবং শহীদ পুলিশ কর্মীর পরিবারকে সহায়তা প্রদান করেন—তাঁদেরও এই অ্যাওয়ার্ডের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Releated Posts

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

এম.এড. ও বি.এড. এ স্বর্ণপদক, শিক্ষাজগতে অনন্য কৃতিত্ব সুচনা নাথের

ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতে এক অনন্য ও গৌরবময় ইতিহাস রচনা করলেন সুচনা নাথ। পরপর দুইটি পেশাগত ডিগ্রিতে স্বর্ণপদক…

ByByKolkata News Jan 20, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026
Scroll to Top