• Home
  • রাজনীতি
  • “নেপাল থেকে শিক্ষা নিন, শূন্যপদে নিয়োগ দিন” স্লোগান তুলে বিধানসভা দখল চাকরিপ্রার্থীদের!
Image

“নেপাল থেকে শিক্ষা নিন, শূন্যপদে নিয়োগ দিন” স্লোগান তুলে বিধানসভা দখল চাকরিপ্রার্থীদের!

প্রাথমিকে প্রায় ৫০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে কলকাতার বিধানসভা গেটের সামনে উত্তাল হয়েছে রাজপথ। বুধবার সকালে শুরু হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পুলিশ তাদের চ্যাংদল্লা করে প্রিজন ভ্যানে তুলে নেয়, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হলেও বিক্ষোভকারীরা তাদের দাবি থেকে সরে আসেননি। চাকরিপ্রার্থীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আজই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, না হলে রাজপথ ছাড়বেন না। অনেকেই পুলিশের নির্মম ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

এছাড়াও, আন্দোলনকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিচ্ছেন, “নেপাল থেকে শিক্ষা নিন, শূন্যপদে নিয়োগ দিন!”,  এই স্লোগান ঘিরে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। চাকরিপ্রার্থীদের ক্ষোভ এবং হতাশা প্রকাশ করছে, কারণ দীর্ঘদিন ধরে তারা সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন। সাধারণ মানুষও বিক্ষোভের কারণে ঘটমান দুর্ভোগের সাক্ষী হয়েছেন। রাজ্য রাজনীতির দিক থেকে এই ঘটনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ শিক্ষাক্ষেত্রে শূন্যপদে নিয়োগের দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ আরও বেড়েছে।

Releated Posts

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

এম.এড. ও বি.এড. এ স্বর্ণপদক, শিক্ষাজগতে অনন্য কৃতিত্ব সুচনা নাথের

ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতে এক অনন্য ও গৌরবময় ইতিহাস রচনা করলেন সুচনা নাথ। পরপর দুইটি পেশাগত ডিগ্রিতে স্বর্ণপদক…

ByByKolkata News Jan 20, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top