• Home
  • রাজ্য
  • রাজনগর ফরেস্ট অফিসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
Image

রাজনগর ফরেস্ট অফিসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

মহম্মদ সফিউল আলম, রাজনগর, বীরভূম : রাজনগর ফরেস্ট অফিস প্রাঙ্গণে আয়োজন করা হলো এক বিশেষ বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। রাজনগর রেঞ্জ অফিসার কুদরতে খোদার উদ্যোগ ও প্রচেষ্টায় এবং রাজনগর ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্খীরা। বহু মানুষ হার্ট, রক্ত পরীক্ষা এবং ইসিজি-সহ নানা স্বাস্থ্য পরীক্ষার সুযোগ গ্রহণ করেন। দুর্গাপুর থেকে আগত বিশিষ্ট চিকিৎসক মূলত হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা করেন। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও সাধারণ পরীক্ষার দায়িত্ব নেন।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুবিধার্থে আগামী দিনেও এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে। রাজনগর ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও উপস্থিত শুভাকাঙ্খীরা মিডিয়ার সামনে তাঁদের প্রতিক্রিয়া জানিয়ে এমন উদ্যোগকে স্বাগত জানান।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগে তাঁরা বিশেষভাবে উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও এরকম আয়োজন চালু থাকার প্রত্যাশা রাখছেন।

(বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)

Releated Posts

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026
Scroll to Top