• Home
  • ক্রাইম
  • বাড়ি থেকে পানাগড়ে পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Image

বাড়ি থেকে পানাগড়ে পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি, পানাগড় : পানাগড়ের রেলপাড়ের ট্যাংকি তলা এলাকায় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই বিষয়টি প্রকাশ্যে আসে। খবর পেয়ে কাঁকসারজু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মালিক পাল (৫৫)। ট্যাংকিতলার বাসিন্দা মালিকবাবু দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে একাই থাকতেন। প্রতিবেশীরাই তার খোঁজখবর রাখতেন। কিন্তু কয়েকদিন ধরে তাকে আর দেখা যাচ্ছিল না। শুক্রবার সকাল থেকে আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীরা খোঁজ শুরু করেন। দেখা যায় দুর্গন্ধ আসছে মালিকবাবুর বাড়ি থেকে।

খবর পেয়ে পুলিশ এসে জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজা খুলে। ঘরে প্রবেশ করে দেখা যায় মালিক পাল বারান্দায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় ৩–৪ দিন আগেই তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দেহে পচন ধরে গেছে।

পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে চাঞ্চল্য। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।

Releated Posts

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026
Scroll to Top