• Home
  • ধর্ম
  • কাঁকসা আন্তরিক মহিলা কমিটির দুর্গাপূজার উদ্বোধনে বলিউড অভিনেত্রী জয়াপ্রদ্রা
Image

কাঁকসা আন্তরিক মহিলা কমিটির দুর্গাপূজার উদ্বোধনে বলিউড অভিনেত্রী জয়াপ্রদ্রা

কাঁকসা, পশ্চিম বর্ধমান: শুক্রবার সন্ধ্যায় কাঁকসা হাটতলা আন্তরিক মহিলা পরিচালিত দুর্গাপূজার শুভ উদ্বোধন করলেন হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী জয়াপ্রদ্রা। সকাল থেকেই আকাশে মেঘলা আবহাওয়া, সন্ধ্যা নামতেই শুরু হয় প্রবল বর্ষণ। কিন্তু বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ ভিড় জমান শুধুমাত্র এক ঝলক বলিউড অভিনেত্রীকে দেখার জন্য।

ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে পূজোর সূচনা করেন জয়াপ্রদ্রা। এরপর মঞ্চে উদ্যোক্তা পল্লব ব্যানার্জি ও পূজো কমিটির সম্পাদিকা বৈশাখী ব্যানার্জি অভিনেত্রীকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান। মঞ্চে উঠে জয়াপ্রদ্রা নাচ ও গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন জয় করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজো কমিটির সম্পাদিকা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই, জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউড়ি, সহকারী সভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া, কাঁকসা থানার আধিকারিকরা ও এলাকার বিশিষ্ট জনেরা।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর তাদের পুজো ১২ বছরে পদার্পণ করেছে। প্রতি বছরই উদ্বোধনে বিশেষ চমক থাকে। যেহেতু এটি মহিলাদের পরিচালিত পূজা, তাই প্রতিবছরই কোনো না কোনো মহিলা অভিনেত্রীকে দিয়ে উদ্বোধন করানো হয়। এবছর সেই ধারাবাহিকতায় হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী জয়াপ্রদ্রাকে আমন্ত্রণ জানানো হয়।

শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, পূজো উপলক্ষে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিও নেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। উদ্বোধনের দিন থেকেই পূজোমণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে।

Releated Posts

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026
Scroll to Top