• Home
  • রাজনীতি
  • লাউজোড়ে বিজেপির অবস্থান বিক্ষোভ উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার তীব্র প্রতিবাদ
Image

লাউজোড়ে বিজেপির অবস্থান বিক্ষোভ উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার তীব্র প্রতিবাদ

উত্তরবঙ্গের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে হামলার শিকার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। অভিযোগ, তৃণমূলের হার্মাদ বাহিনী তাঁদের ওপর চড়াও হয়। ঘটনাটি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে রাজ্যজুড়ে বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, “মানবতার কাজ করতে গিয়েও এখন আর রেহাই নেই। পুলিশের সামনেই বিজেপি সাংসদ-বিধায়কের ওপর হামলা হলেও প্রশাসন নির্বিকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে চলছে সন্ত্রাসের রাজনীতি।”

এই ঘটনার প্রতিবাদে সিউড়ি ৩ মন্ডলের অন্তর্গত লাউজোড়ে বিজেপির উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা নেতৃত্ব ও মন্ডল নেতৃত্ব। বিজেপি কর্মীদের হাতে ছিল নানা প্রতিবাদী ফেস্টুন ও ব্যানার, যেখানে লেখা ছিল “তৃণমূলের সন্ত্রাস বন্ধ করো”, “মানবতার কাজে বাধা নয়”। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতৃত্বরা অভিযোগ করেন, রাজ্যে গণতন্ত্র আজ বিপন্ন, বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা চলছে।

বক্তারা আরও বলেন, “উত্তরবঙ্গের দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে আমাদের সাংসদ-বিধায়কের ওপর হামলা প্রমাণ করে, রাজ্য সরকার প্রশাসনকে ব্যবহার করছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে। আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় নামব, যতদিন না বাংলায় প্রকৃত গণতন্ত্র ফিরছে।”

একই সঙ্গে রাজনগরেও এদিন বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। সকাল থেকেই স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তায় নামে এবং সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজনগর মন্ডলের নেতৃত্ব ও জেলা কমিটির সদস্যরা।

বিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের রাজনৈতিক হামলা ও প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে রাজ্যের প্রতিটি ব্লক, প্রতিটি গ্রামে তারা আন্দোলন জোরদার করবে। তাঁদের কথায়, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য কিন্তু তৃণমূল সরকার মানবতাকেও এখন রাজনীতির মোড়ে টেনে এনেছে।”

বিজেপির এই ধারাবাহিক আন্দোলনের ফলে আগামী দিনে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Releated Posts

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026
Scroll to Top