Image

আবারও জঙ্গি হামলার মুখোমুখি পাক সেনারা!

আবারও জঙ্গিদের হামলার মুখোমুখি হল পাক সেনারা ,  আফগান সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনা হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। তাদের কনভয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

এই হামলায় ৯ জওয়ান ও ২ জন কর্মকর্তা নিহত হয়েছেন বলে সূত্রে জানা গিয়েছে।  এ দিন পাকিস্তান সেনাবাহিনীর কনভয় হচ্ছিল উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্ম জেলার মধ্যে । সেখানে  রাস্তায় পুঁতে রাখা বোমা কনভয়টিকে আঘাত করে, এখানেই শেষ হয়নি  এর পর বিপুল সংখ্যক জঙ্গি গুলিবর্ষণ শুরু করে সেই কনভয়ে। তার ফলেই ১১ জন সেনা প্রাণ হারায় বলে জানিয়েছে। তবে সংখ্যা বাড়তে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে একসাংবাদিক সম্মেলনে বলা হয় , এই হামলায় ১৯ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে, যদি কেউ এই হামলার সঙ্গে জড়িত থাকে, সেটারও খোঁজ চলছে। তাদেরও যোগ্য শাস্তি দেওয়া হবে।

অনেকদিন ধরে ঘরের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে পাকিস্তান,  যেমন পাক অধীনে কাশ্মীরের পরিস্থিতি  খুবই খারাপ। এই অঞ্চলটি মাঝে মধ্যেই স্বাধীনতার দাবিতে উত্তপ্ত হয়েছে। আর বিদ্রোহীদের হামলায় প্রাণ হারিয়েছে পাকিস্তান সেনাবাহিনীরা, আর এমন হওয়ার পিছনে পাক সেনার দোষ রয়েছে বলে মনে করা হচ্ছে। আসলে তারা দিনের পর দিন সাধারণ মানুষের উপর রোজ রোজ অত্যাচার করে। গুলিতে প্রাণ হারায় অনেক নিরস্ত্র মানুষ। তার পাল্টা হিসাবে সেনার উপর আক্রমণ চালায় সেখানকার বিদ্রোহীরা।

ও দিকে আবার আফগানিস্তানের নয়া তালিবান সরকারের সঙ্গে খারাপ সম্পর্ক মুনির এবং শেহবাজের। যার ফলে মাঝে মধ্যেই আফগানিস্তান সীমান্তেও হামলার শিকার হতে হয়েছে পাকিস্তানি সেনাদের তার ফলেও প্রচুর সেনা প্রাণ হারায়।

Releated Posts

শিলিগুড়িতে সোনালী ব্যাংক অবিলম্বে বন্ধের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ

শিলিগুড়ি: বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে সামনে রেখে শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক অবিলম্বে বন্ধ করার দাবি…

ByByKolkata News Dec 27, 2025

সিকিমে ভেজা আবর্জনা ফেললেই ৫০০০ টাকা জরিমানা

সিকিম: পরিবেশরক্ষায় এবং পরিচ্ছন্নতার ক্ষেত্রে দেশের অন্যতম আদর্শ রাজ্য সিকিম আবারও কড়া পদক্ষেপ গ্রহণ করল। রাজ্য সরকার স্পষ্ট…

ByByKolkata News Oct 28, 2025

ভারত ও ব্রিটিশ সম্পর্ক নতুন উচ্চতায়, বৈশ্বিক স্থিতিশীলতার ভিত্তি হবে অংশীদারিত্ব – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

নয়াদিল্লি, বৃহস্পতিবার: ভারত ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের…

ByByKolkata News Oct 10, 2025

দিল্লিতে কলেরা আতঙ্ক,ভড়ে যাচ্ছে হাসপাতালের বেড!

সারা দেশ যেন এক কঠিন পরিস্থিতিতে পড়েছে, একদিকে উওরবঙ্গের ভয়াবহ বন্যা, ধস তেমনি হু হু করে বেড়ে চলেছে…

ByByDebadrita Sarkar Oct 8, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top