• Home
  • ক্রাইম
  • নারীর সুরক্ষার দাবিতে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ ।
Image

নারীর সুরক্ষার দাবিতে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ ।

শিলিগুড়ি: রাজ্যে নারীদের সুরক্ষাহীনতার অভিযোগ তুলে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি শনিবার আয়োজিত করল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি। আয়োজক ছিল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার এসসি মোর্চা। দলের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে স্কুল, কলেজ, হাসপাতাল সহ কোনও স্থানেই নিরাপদ নন মহিলারা। দিন দিন বাড়ছে নির্যাতনের ঘটনা, আর সেই সমস্ত ঘটনায় অভিযুক্ত দোষীদের অবিলম্বে কঠোর শাস্তি, এমনকি ফাঁসির দাবি তুলেছে বিজেপি।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। মানুষের স্বার্থে সরকার তৈরী হলেও এই সরকার সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ অযোগ্য। শিক্ষা, কর্মসংস্থান এবং স্বাস্থ্য সহ প্রতিটি ক্ষেত্রেই রাজ্য অবনতির দিকে এগোচ্ছে। ফলে এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনও নৈতিকতা নেই।

এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির নেতৃবৃন্দ, বিভিন্ন মোর্চার পদাধিকারী ও কর্মীরা। বিজেপি যুব মোর্চার সমর্থকরাও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাজ্যে নারীর সুরক্ষা নিশ্চিত করা এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে এই আন্দোলন আগামী দিনে আরও জোরদার করা হবে বলে বিজেপি নেতারা জানিয়েছেন।

Releated Posts

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026
Scroll to Top