• Home
  • ক্রাইম
  • রাজনগর এলাকায় আদিবাসী ছাত্রীদের কুপ্রস্তাব ও হুমকির অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে ।
Image

রাজনগর এলাকায় আদিবাসী ছাত্রীদের কুপ্রস্তাব ও হুমকির অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে ।

বিশেষ সংবাদদাতা, বীরভূম

রাজনগর ব্লকের গাংমুড়ি জয়পুর এলাকায় টিউশন শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন আদিবাসী ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া, হুমকি দেওয়া এবং জাতি তুলে গালিগালাজ করার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র রাজনগর এলাকায়। পরিবারের সদস্যদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে অভিযুক্তরা ছাত্রীদের পথ আটক করে অপমানজনক আচরণ করে। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।

স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্তদের তালিকায় রয়েছে রাজনগর ব্লকের এক তৃণমূল নেতার পুত্র সহ আরও কয়েকজন। ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক সামাজিক সংগঠন ও রাজনৈতিক মহল প্রতিবাদে সরব হয়েছে। সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে রাজনগর থানায় ডেপুটেশন জমা দিয়ে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল নেতার পুত্র সহ বাকিদের খোঁজে চলছে তল্লাশি। নজরদারি বাড়ানো হয়েছে এলাকায়, পাশাপাশি নির্যাতিতাদের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপও নেওয়া হয়েছে বলে জানা যায়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সমাজের সংবেদনশীল অংশের মতে, এই ধরনের ঘটনা রোধে কঠোর ব্যবস্থা ও দ্রুত বিচার অপরিহার্য। রাজনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে।

Releated Posts

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026

শিলিগুড়ি হাকিমপাড়া সরকারি বিদ্যালয়ে স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি

দক্ষিণবঙ্গ : স্সরকারি স্কুলে ফি হঠাৎ বাড়ানোর অভিযোগে শিলিগুড়ির হাকিমপাড়া বিদ্যালয়ের সামনে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। সকাল…

ByByKolkata News Jan 2, 2026
Scroll to Top