• Home
  • রাজনীতি
  • নির্দেশ অমান্য, শিলিগুড়িতে অবাধে নাম্বারবিহীন টোটো চলাচল
Image

নির্দেশ অমান্য, শিলিগুড়িতে অবাধে নাম্বারবিহীন টোটো চলাচল

শিলিগুড়ি: প্রশাসনের কড়া নির্দেশ এবং একাধিক বৈঠকের পরও শিলিগুড়িতে টোটো চলাচল সংক্রান্ত সমস্যার সমাধান হয়নি। নাম্বারবিহীন টোটো চলাচল নিষিদ্ধের নির্দেশ জারি হলেও শহরের মূল এলাকাগুলিতে অবাধে চলছে টোটো। বিশেষ করে হাসপাতাল, নার্সিংহোম এবং ব্যস্ততম মোড়গুলিতে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকায় বাড়ছে যানজট। প্রতিদিনই যানবাহনের চাপ সামাল দিতে বিপাকে পড়ছে পুলিশ প্রশাসন।

টোটো চালকদের দাবি, পেটের দায়ে তাঁদের রাস্তায় নামতে হয়। কেউ অসৎ পথে না গিয়ে শ্রম করে উপার্জন করছেন, তাই তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অনুচিত। যদিও বিশেষজ্ঞদের মত, টোটো, অটো এবং রিকশার নিয়ন্ত্রণহীন চলাচলই শহরের ট্রাফিক সমস্যাকে চরমে পৌঁছে দিচ্ছে।

সন্ধ্যার পর পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করে। শহরের রাস্তা দিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল করা দুষ্কর হয়ে ওঠে। যানজটের জেরে সময় নষ্টের পাশাপাশি বাড়ছে ভোগান্তি। শিলিগুড়ি পুরসভার গুরুত্বপূর্ণ বৈঠকগুলিতে বারবার যান চলাচল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও বাস্তবে শহরের পরিস্থিতি অপরিবর্তিত।

এর পাশাপাশি দ্রুত বাড়ছে দুই চাকার যানবাহনের সংখ্যা। পুরুষদের পাশাপাশি এখন সমতালে মহিলারাও বড় সংখ্যায় দুই চাকার গাড়ি চালাচ্ছেন। ছোট শহর শিলিগুড়ি ক্রমশ আরও ব্যস্ত হয়ে উঠছে। যানবাহনের চাপ ক্রমবর্ধমান হওয়ায় নাজেহাল সাধারণ মানুষ।

শহরবাসীর প্রশ্ন, শিলিগুড়ির ট্রাফিক বিশৃঙ্খলার সমাধান কে করবে এবং কিভাবে এই সমস্যা কমবে। প্রশাসনের সামনে তাই এখন বড় চ্যালেঞ্জ শহরের পথচলাকে স্বস্তিদায়ক করে তোলা এবং নিয়ন্ত্রিত টোটো চলাচল নিশ্চিত করা।

Releated Posts

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026
Scroll to Top