• Home
  • রাজ্য
  • জেলা স্তরের আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা সিউড়ি আব্দারপুরে
Image

জেলা স্তরের আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা সিউড়ি আব্দারপুরে

পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেড এর উদ্যোগে জেলা  স্তরের আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় সিউড়িতে৷ সিউড়ি আব্দারপুরে এই সমবায় নিগম লিমিটেড এর শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সিউড়ি শাখার প্রবন্ধক ও সমবায় উন্নয়ন আধিকারিক প্রবীর সরদার, বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি স্বর্ণলতা সরেন, এ আর সি এস , বীরভূম স্বর্ণদীপ আচার্য্য, BENFED ম্যানেজার তারকনাথ দে সহ অন্যান্য অতিথি ও সুধীজনেরা৷ মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান সহসভাধিপতি স্বর্ণলতা সরেন, এ আর সি এস বীরভূম স্বর্ণদীপ আচার্য্য ও WBTDCC এর ব্রাঞ্চ ম্যানেজার প্রবীর সরদার৷

জানা গিয়েছে, এই শাখার দ্বারা নিয়ন্ত্রিত বীরভূমের ১২ টি ল্যাম্পস ও মুর্শিদাবাদ জেলার ৩ টি ল্যাম্পস , মোট ১৫ টি ল্যাম্পস এর বিভিন্ন সাংস্কৃতিক দল এদিনের জেলা স্তরের আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশ নেয়৷ জেলা স্তরের একই ভাবে অন্যত্র এই ধরণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে৷

এরপর জেলা স্তরের বিশেষ স্থানাধিকারী দলগুলি আগামীতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবে বলে জানান আয়োজকরা৷ এদিন উপস্থিত সকলকে জলযোগে ও মধাহ্ন কালীন আহারে আপ্যায়িত করা হয় আয়োজকদের তরফে৷ এদিন মঞ্চে বিশেষ স্থান অধিকার করেছে এমন দলগুলিকে পুরস্কৃত করা হয়৷

Releated Posts

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top