• Home
  • রাজ্য
  • রাজনগরে প্রাচীন মীর সাহেবের মাজারে নবান্ন উৎসব ও সম্প্রীতির মেলা
Image

রাজনগরে প্রাচীন মীর সাহেবের মাজারে নবান্ন উৎসব ও সম্প্রীতির মেলা

প্রতি বছরের মতো এবছরও রাজনগরে প্রাচীন ঐতিহ্যবাহী হজরত মীর নুরুদ্দিন হুসেইনী ওরফে মীর সাহেবের মাজারে পয়লা অগ্রহায়ণ নবান্ন উৎসব পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়৷ আয়োজন করা হয় সম্প্রীতির মিলন মেলার৷ তিন দিন এই গ্রামীণ মেলা পরিচালিত হবে বলে জানান আয়োজকরা৷ জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন প্রান্তের ভক্ত অনুরাগীরা এবারও মাজার ও মেলা প্রাঙ্গণে ভিড় করেন৷

মাজারে চাদর চড়ান, সিন্নি চড়ান ভক্তরা৷ সূচনা পর্বে সিন্নি চড়ান মাজারের সেবায়েত রূপে রাজনগর মালিপাড়ার দত্ত পরিবারের সদস্যরা৷ এদিন আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর, পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরিমল সাহা, মহম্মদ শরিফ, সেখ নাজু, গাফ্ফার খান, বিতান ধীবর প্রমুখ৷ চাদর চড়ান সুকুমার বাবুও৷ মঞ্চে বক্তব্য রাখেন অতিথিরা৷

বিকেলে উপস্থিত হন রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির সম্পাদক আবুল ফজল খান সহ অন্যান্য প্রতিনিধি সদস্যরা৷ মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান আয়োজকদের তরফে সেখ মফিজ আলি৷ নবান্ন উৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক ও রাজনগর থানার পক্ষ থেকে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়৷

Releated Posts

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026

জুবিন গর্গের শিল্পীসত্তা সংরক্ষণে বড় পদক্ষেপ, তাঁর নামে ট্রাস্ট গড়ছেন স্ত্রী গরিমা শইকীয়া গর্গ ।

গুয়াহাটি: অসমের সঙ্গীত ও সংস্কৃতি জগতের অন্যতম উজ্জ্বল নাম, প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের সৃজনশীল উত্তরাধিকার…

ByByKolkata News Jan 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top