• Home
  • ধর্ম
  • সত্য সাই বাবার জন্ম শতবার্ষিকীতে রাজনগরে ভক্তিময় অনুষ্ঠান ।
Image

সত্য সাই বাবার জন্ম শতবার্ষিকীতে রাজনগরে ভক্তিময় অনুষ্ঠান ।

মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম: শ্রী সত্য সাই বাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় আস্থায় দিনভর নানা কর্মসূচী পালিত হল বীরভূমের রাজনগরে। আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল সত্য সাই সেবা সংস্থা, পশ্চিমবঙ্গের অধীনে রাজনগর সাই সমিতি। সকাল থেকেই ভক্ত অনুরাগীদের উপস্থিতি, ভক্তি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা।

দিনের শুরুতে ছিল নগর পরিক্রমা যেখানে সাই ভক্তরা জয়ধ্বনি ও স্তোত্র পাঠে অংশগ্রহণ করেন। এরপর সমাজসেবার উদ্দেশ্যে সাফাই অভিযান পরিচালিত হয়। পাশাপাশি ছিল ভজন, অঙ্কন প্রতিযোগিতা, এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ।

সন্ধ্যায় বিশেষ আকর্ষণ ছিল প্রজেক্টরের মাধ্যমে সত্য সাই বাবার জীবনদর্শন, সেবামূলক কর্মসূচী ও বিভিন্ন মহৎ মুহূর্তের প্রদর্শনী। এ ছাড়া সাই বাবার গুরুত্বপূর্ণ বাণীগুলি ব্যানার ও পোস্টারের মাধ্যমে ভক্তদের সামনে তুলে ধরা হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়

“সকালের নগর পরিক্রমা থেকে রাতের ধর্মীয় অনুষ্ঠান পর্যন্ত সবকিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সকলের সহযোগিতায়। আমরা সকল ভক্ত, অনুরাগী ও সহযোগীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

সত্য সাই বাবার আদর্শ মানব সেবাই সর্বোচ্চ ধর্ম এই বার্তাকে সামনে রেখেই এই কর্মসূচী আরও বেশি মানুষকে সমাজসেবায় উদ্বুদ্ধ করবে বলে আশা ভক্ত-আয়োজকদের।

Releated Posts

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

জুবিন গর্গের শিল্পীসত্তা সংরক্ষণে বড় পদক্ষেপ, তাঁর নামে ট্রাস্ট গড়ছেন স্ত্রী গরিমা শইকীয়া গর্গ ।

গুয়াহাটি: অসমের সঙ্গীত ও সংস্কৃতি জগতের অন্যতম উজ্জ্বল নাম, প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের সৃজনশীল উত্তরাধিকার…

ByByKolkata News Jan 4, 2026

খুষ্টিগিরী দরগাহ শরীফে হজরত খাজা বাবার ঊরস পালিত ধর্মীয় মর্যাদা ও ভক্তির আবহে

মহঃ সফিউল আলম, বীরভূম: বীরভূম জেলার খুষ্টিগিরী দরগাহ শরীফে প্রতি বছরের মতো এ বছরও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও…

ByByKolkata News Dec 28, 2025

শিলিগুড়িতে সোনালী ব্যাংক অবিলম্বে বন্ধের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ

শিলিগুড়ি: বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে সামনে রেখে শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক অবিলম্বে বন্ধ করার দাবি…

ByByKolkata News Dec 27, 2025
Scroll to Top