• Home
  • খেলাধুলা
  • রাজবংশী গৃহবধূ জ্যোৎস্না রায় রৌপ্য পদক জয় করে উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করলেন
Image

রাজবংশী গৃহবধূ জ্যোৎস্না রায় রৌপ্য পদক জয় করে উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করলেন

রান্নাঘর আর সংসারের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্য এই দৃষ্টান্তই গড়লেন শিলিগুড়ির চম্পাসারী বটতলার বাসিন্দা জ্যোৎস্না রায়। রাজবংশী পরিবারের এই গৃহবধূ পশ্চিমবঙ্গ রাজ্য পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ রৌপ্য পদক জিতে গোটা শিলিগুড়ি শহর তথা উত্তরবঙ্গবাসীর গর্বের কারণ হয়ে উঠেছেন।

গত ১১ ডিসেম্বর হাওড়ার আন্দুলে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ। ওই প্রতিযোগিতায় দার্জিলিং জেলার প্রতিনিধিত্ব করে অংশ নেন জ্যোৎস্না। ৫৭ কেজি সিনিয়র বডি ওয়েট বিভাগে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে তিনি স্কোয়াটে ১০৫ কেজি, বেঞ্চপ্রেসে ৪৫ কেজি এবং ডেডলিফ্টে ১১৭.৫ কেজি ওজন তুলে রৌপ্য পদক নিশ্চিত করেন।

তার এই সাফল্যে খুশির হাওয়া শুধু শিলিগুড়িতেই নয়, গোটা উত্তরবঙ্গ জুড়েই। সংসারের দায়িত্ব সামলে যে ক্রীড়াক্ষেত্রেও রাজ্যস্তরে সাফল্য আনা সম্ভব জ্যোৎস্না রায় তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছেন।

নিজের সাফল্য সম্পর্কে জ্যোৎস্না বলেন, “আমাকে আমার পরিবারের সবাই সব সময় সাহায্য করেছে। তাঁদের সাপোর্ট না পেলে এই সাফল্য সম্ভব হতো না। আমি খুবই গর্বিত। আমি মনে করি, প্রত্যেক পরিবার যদি এইভাবে পাশে দাঁড়ায়, তাহলে সেই পরিবারের সকলেরই মঙ্গল হবে। যারা বাইরে গিয়ে নিজের পরিচিতি তৈরি করার জন্য লড়াই করছে, তারাও সমাজে আলাদা মর্যাদা পাবে।”

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, তিনি আরও এগিয়ে যেতে চান। তাঁর লক্ষ্য জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং নিজের সাফল্যের মাধ্যমে আরও বেশি করে ঘরের মহিলাদের অনুপ্রাণিত করা। “আমি চাই আমার মতো আরও অনেক গৃহবধূ এগিয়ে আসুক, সাহস পাক এবং নিজেদের স্বপ্ন পূরণ করুক,” বলেন জ্যোৎস্না।

রান্নাঘর থেকে রাজ্য মঞ্চ জ্যোৎস্না রায়ের এই সাফল্য নিঃসন্দেহে সমাজের বহু নারীর কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Releated Posts

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

এম.এড. ও বি.এড. এ স্বর্ণপদক, শিক্ষাজগতে অনন্য কৃতিত্ব সুচনা নাথের

ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতে এক অনন্য ও গৌরবময় ইতিহাস রচনা করলেন সুচনা নাথ। পরপর দুইটি পেশাগত ডিগ্রিতে স্বর্ণপদক…

ByByKolkata News Jan 20, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026
Scroll to Top