• Home
  • ধর্ম
  • খুষ্টিগিরী দরগাহ শরীফে হজরত খাজা বাবার ঊরস পালিত ধর্মীয় মর্যাদা ও ভক্তির আবহে
Image

খুষ্টিগিরী দরগাহ শরীফে হজরত খাজা বাবার ঊরস পালিত ধর্মীয় মর্যাদা ও ভক্তির আবহে

মহঃ সফিউল আলম, বীরভূম: বীরভূম জেলার খুষ্টিগিরী দরগাহ শরীফে প্রতি বছরের মতো এ বছরও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো হজরত খাজা মঈনউদ্দিন চিশতী (রহমতুল্লাহ আলায়হে) এর পবিত্র ঊরস উৎসব। হিজরি সালের ৬ রজব তারিখ অনুযায়ী এই ঊরস উপলক্ষে খুষ্টিগিরী দরগাহ চত্বরে দিনভর চলে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, সুফি সাধক খাজা মঈনউদ্দিন চিশতী (রহঃ)-এর মাজার শরীফ রাজস্থানের আজমীর শরীফে অবস্থিত। তাঁর তিরোধান দিবস বা ঊরস চিশতীয়া তরিকার ভক্ত ও অনুরাগীরা সারা দেশ জুড়ে গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করে থাকেন। বীরভূমের খুষ্টিগিরী দরগাহ শরীফেও খাজা বাবার অধস্তন খলিফা হজরত সাঈয়েদেনা শাহ আব্দুল্লাহ কেরমানী (রহঃ)-এর মাজার শরীফ ও খানকাহ থাকায় এই ঊরস উৎসবের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য।

এদিন স্থানীয় মানুষজন ছাড়াও পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া সহ প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে বিপুল সংখ্যক মুরীদ ও ভক্তরা খুষ্টিগিরী দরগাহ শরীফে সমবেত হন। সকাল ১০টা নাগাদ সবুজ নিশান উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঊরস উৎসবের শুভ সূচনা হয়। এরপর দরগাহ শরীফের প্রতিষ্ঠাতা পীর হজরত শাহ আব্দুল্লাহ কেরমানী (রহঃ)-এর মাজার শরীফে সমবেতভাবে চাদর পোষী করা হয়।

সন্ধ্যার পর বাদ মাগরিব ‘চিশতীয়া চেরাগ’ প্রজ্জ্বলনের মাধ্যমে মিলাদ মহফিল শুরু হয়। মিলাদ মহফিলে খাজা বাবার মহান আদর্শ, আত্মত্যাগ, উদারতা, মানবপ্রেম ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী নিয়ে বিশদ আলোচনা করেন বিশিষ্ট আলেম ও বক্তারা। এদিন বক্তব্য রাখেন মওলানা আব্দুল ওহাব, শামসের রেজা, সেখ বসিরউদ্দিন, নওয়াজ শরীফ, সেখ সাহাবউদ্দিন, সেখ বাবর আলী সহ আরও অনেকে। বক্তারা বলেন, খাজা বাবার শিক্ষা আজও সমাজকে মানবিকতা, সহনশীলতা ও শান্তির পথে পরিচালিত করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহফিলের আহ্বায়ক তথা খুষ্টিগিরী দরগাহ শরীফের মোতাওয়াল্লী ও সাজ্জাদানেশীন পীর হজরত সৈয়দ শাহ মোঃ হাফিজুর রহমান কেরমানী সাহেব তাঁর মূল্যবান বক্তব্য পেশ করেন। তিনি খাজা বাবার আদর্শ অনুসরণ করে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। এরপর ফাতেহা পাঠ ও দেশবাসীসহ সমগ্র মানবজাতির মঙ্গল কামনায় বিশেষ দোওয়া অনুষ্ঠিত হয়।

দোওয়া শেষে উপস্থিত ভক্তদের মধ্যে তাবাররুক বিতরণ করা হয় এবং রাত্রিকালীন আহারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের অন্তিম পর্বে মুর্শিদী সঙ্গীত পরিবেশন করা হলে ভক্তরা গভীর আগ্রহ ও ভক্তিভরে তা উপভোগ করেন। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে খুষ্টিগিরী দরগাহ শরীফে খাজা বাবার ঊরস উৎসব সম্পন্ন হয়।

Releated Posts

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026

শিলিগুড়ি হাকিমপাড়া সরকারি বিদ্যালয়ে স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি

দক্ষিণবঙ্গ : স্সরকারি স্কুলে ফি হঠাৎ বাড়ানোর অভিযোগে শিলিগুড়ির হাকিমপাড়া বিদ্যালয়ের সামনে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। সকাল…

ByByKolkata News Jan 2, 2026
Scroll to Top