• Home
  • ক্রাইম
  • ১৮০ ডিগ্রি ঘুরলেন শুভেন্দু! রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা, বললেন বিজেপি ক্ষমতায় এলে চোর দমন করবে পুলিশই
Image

১৮০ ডিগ্রি ঘুরলেন শুভেন্দু! রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা, বললেন বিজেপি ক্ষমতায় এলে চোর দমন করবে পুলিশই

দীর্ঘদিন ধরে রাজ্যের পুলিশের তীব্র সমালোচনায় মুখর ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও শাসকদলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি একাধিকবার সরব হয়েছেন। কিন্তু হঠাৎ করেই বদলে গেল সুর। সল্টলেকের বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু জানান, রাজ্যের পুলিশ বাহিনী আসলে অত্যন্ত পেশাদার, শিক্ষিত ও দক্ষ। কেবল তাঁদের কাজে লাগানো হয় না বলেই সমস্যা তৈরি হয়।

তাঁর দাবি, আগামী এপ্রিল মাসে বিজেপি ক্ষমতায় এলে সিবিআই বা ইডির হস্তক্ষেপের প্রয়োজন হবে না। পশ্চিমবঙ্গ পুলিশের হাতেই থাকবে চোর-দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা। তিনি বলেন, বিজেপি সরকার পুলিশের স্বাধীনতা বজায় রাখবে, এবং তখন পুলিশের মাধ্যমেই দুর্নীতির স্থায়ী সমাধান হবে। রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জোর জল্পনা, যাঁদের এতদিন কড়া সমালোচনা করতেন শুভেন্দু, তাঁদের হঠাৎ প্রশংসা করার কারণ কী? বিজেপির কৌশলগত রাজনৈতিক বার্তা নাকি ভোটের আগে নতুন ভাবমূর্তি গড়ার প্রচেষ্টা, তা নিয়েই এখন সরগরম রাজ্য রাজনীতি।

Releated Posts

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026

শিলিগুড়ি হাকিমপাড়া সরকারি বিদ্যালয়ে স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি

দক্ষিণবঙ্গ : স্সরকারি স্কুলে ফি হঠাৎ বাড়ানোর অভিযোগে শিলিগুড়ির হাকিমপাড়া বিদ্যালয়ের সামনে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। সকাল…

ByByKolkata News Jan 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top