• Home
  • ক্রাইম
  • ভুয়ো মেডিক্যাল ডিগ্রির অভিযোগে তৃণমূল নেতা শান্তনু সেনকে নিয়ে তোলপাড়, রাজ্যপালের নির্দেশে তদন্তে নামল রাজ্য সরকার
Image

ভুয়ো মেডিক্যাল ডিগ্রির অভিযোগে তৃণমূল নেতা শান্তনু সেনকে নিয়ে তোলপাড়, রাজ্যপালের নির্দেশে তদন্তে নামল রাজ্য সরকার

শাসকদলের  চিকিৎসক নেতা ও প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে, তিনি নাকি ভুয়ো মেডিক্যাল ডিগ্রি ব্যবহার করে এতদিন চিকিৎসক সেজে বসেছিলেন। অভিযোগটি ইতিমধ্যেই জমা পড়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে, চিকিৎসক কুণাল সাহার নেতৃত্বাধীন একটি সংস্থা পিপলস ফর বেটার ট্রিটমেন্ট এই অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ হাতে পাওয়ার সাথে সাথেই রাজ্যপাল অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর স্বরাষ্ট্র দফতরকে সরাসরি দায়িত্ব দেওয়া হয়েছে অভিযোগের সত্যতা যাচাই করার। ফলে এখন নজর রাজ্য সরকারের পদক্ষেপের দিকে। শান্তনু সেনের বিরুদ্ধে এই অভিযোগ সত্য হলে রাজনৈতিক অঙ্গনে বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, বিরোধী দল ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে প্রতিবাদে সরব হয়ে উঠেছে। তবে চিকিৎসক শান্তনু সেন বা তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। রাজনীতির ময়দানে এই ঘটনা নতুন করে পারদ চড়েছে।

Releated Posts

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

এম.এড. ও বি.এড. এ স্বর্ণপদক, শিক্ষাজগতে অনন্য কৃতিত্ব সুচনা নাথের

ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতে এক অনন্য ও গৌরবময় ইতিহাস রচনা করলেন সুচনা নাথ। পরপর দুইটি পেশাগত ডিগ্রিতে স্বর্ণপদক…

ByByKolkata News Jan 20, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top