Image

টিএমসিপির জনসভায় রুদ্ধশ্বাস মমতা!

মঞ্চে বক্তৃতা রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসিপি-র মেয়ো রোডের জনসভাযর মঞ্চ থেকে আগুন ঝরানো বক্তৃতা বক্তিতা তৃণমূলনেত্রীর। নিজের জীবনের ছাত্র রাজনীতির কথা তুলে ধরলেন মঞ্চ থেকে।

ছাত্র-ছাত্রীদের জতির ভবিষ্যৎ হিসেবে অভিহিত করে ছাত্রদের জন্য টিএমসির বেশ কিছু প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন। বললেন, সরকারের তরফে এখনও পর্যন্ত ১ কোটি ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে আমরা সবুজসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। ৫৩ লক্ষ পড়ুয়াকে তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইল দেওয়া হয়েছে। “স্টুডেন্ট্‌স ক্রেডিট কার্ড’-এর আওতায় ৯২ হাজার ছাত্রছাত্রী সুবিধা পাচ্ছেন”। 

এইদিন ইউজিসির অনুদান বন্ধ নিয়ে সুর চরাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বলেন, “গবেষকদের ইউজিসি গ্র্যান্ট বন্ধ করে দিয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে গবেষকদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল। সবটা তো আমাদের লোক থাকেন না। বিভিন্ন জায়গার লোক থাকেন। কেউ কেউ দুষ্টুমি করে, আমরা মিষ্টিমি করি দুষ্টুমি করিনা।”


পাশাপশি এইদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, “ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়। আগে কখনও কেন্দ্রীয় এজেন্সি বিজেপি করত না। কোনও রাজনৈতিক দল করত না।”

এইদিন মঞ্চ থেকে  তৃণমূল সুপ্রিমো আরও একবার কমিশনকে SIR নিয়ে নিশানা করে বললেন, ‘‘যতই চক্রান্ত করে কোনও লাভ হবে না। ৫০০ টা টিম নিয়ে এসেছে বাড়ি বাড়ি সার্ভে করার জন্য। নাম বাদ দিয়ে দেবে। কাউকে সব ডিটেলস দেবে না।’’

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত জনসভা থেকে ‘বেঙ্গল ফাইলস’ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  “বাংলার ইতিহাস ভুলে গিয়েছে এরা। মগজে মরুভূমি। বাংলার বদনাম করার জন্য সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে।”

মুখ্যমন্ত্রী একইসঙ্গে যোগ করেন,  “ক্ষুদিরাম বসুকে ছবিতে বলে দিল ‘সিং’। সে যখন ফাঁসির মঞ্চে গান গাইল তখন তোমরা কোথায় ছিলে বাম-রাম-শ্যামেরা? জগাই, মাধাইরা? তোমাদের পূর্বপুরুষরা তো ব্রিটিশের দালালি করেছিল। তারপর মুচলেকা দিতে হয়েছিল।”

এদিন মমতা আরও বলেন, “ললিপপ সরকার এসডিওদের ভয় দেখাচ্ছে ডি এম দের ভয় দেখাচ্ছে, এইভাবে কতদিন চলবে? যত দুর্নীতির ভান্ডার আছে সব ফাঁস করে দেব”। “যেমন আমাদের কাছে লক্ষ্মীর ভান্ডার আছে যেমন আপনাদের দুর্নীতির ভান্ডার ও আছে খুলে দেবো”, বলে হুংকার ছাড়লেন মমতা।

Releated Posts

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

এম.এড. ও বি.এড. এ স্বর্ণপদক, শিক্ষাজগতে অনন্য কৃতিত্ব সুচনা নাথের

ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতে এক অনন্য ও গৌরবময় ইতিহাস রচনা করলেন সুচনা নাথ। পরপর দুইটি পেশাগত ডিগ্রিতে স্বর্ণপদক…

ByByKolkata News Jan 20, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top