• Home
  • রাজ্য
  • চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের সাফ হুঁশিয়ারি, পরীক্ষায় বসবেন না, ১লা সেপ্টেম্বর এসএসসি ভবনে অভিযানের ডাক
Image

চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের সাফ হুঁশিয়ারি, পরীক্ষায় বসবেন না, ১লা সেপ্টেম্বর এসএসসি ভবনে অভিযানের ডাক

চাকরিহারা শিক্ষকদের দীর্ঘ আন্দোলন নতুন মোড় নিল। বৃহস্পতিবার সংগঠন ‘চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চ’-এর নেতা সুমন বিশ্বাস স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁরা কোনওভাবেই আসন্ন পরীক্ষায় বসবেন না। তাঁর দাবি, বারবার আন্দোলন, অনশন, এমনকি রাজপথে নেমেও ন্যায্য দাবি আদায় করতে পারেননি চাকরিহারা শিক্ষকরা। তাই এবার চরম পদক্ষেপের পথে হাঁটার সিদ্ধান্ত।

আগামী ১লা সেপ্টেম্বর এসএসসি ভবনের দিকে অভিযানের ডাক দিয়েছেন তিনি ও সংগঠনের একাংশ। আন্দোলনকারীদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা এখনও চাকরি পাননি, অথচ নতুন নিয়োগের পরীক্ষার ঘোষণা করা হয়েছে। এতে একদিকে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হচ্ছে, অন্যদিকে দীর্ঘদিনের আন্দোলনও ব্যর্থ হতে বসেছে।

জানা গেছে, গত ২১শে অগাস্ট পুলিশের কাছে মিছিলের অনুমতির জন্য আবেদন করা হলেও এখনও পর্যন্ত অনুমতি মেলেনি। এই পরিস্থিতিতে ১লা সেপ্টেম্বরের কর্মসূচি ঘিরে বাড়ছে উত্তেজনা। পুলিশের অনুমতি মিলবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, অনুমতি না পেলেও তাঁরা প্রতিবাদে রাস্তায় নামবেন। ফলে ওই দিন শিয়ালদহ থেকে এসএসসি ভবন পর্যন্ত উত্তেজনা ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।

Releated Posts

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

এম.এড. ও বি.এড. এ স্বর্ণপদক, শিক্ষাজগতে অনন্য কৃতিত্ব সুচনা নাথের

ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতে এক অনন্য ও গৌরবময় ইতিহাস রচনা করলেন সুচনা নাথ। পরপর দুইটি পেশাগত ডিগ্রিতে স্বর্ণপদক…

ByByKolkata News Jan 20, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top