• Home
  • ক্রাইম
  • আসানসোলে জঙ্গলে উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবতীর দেহ, ধর্ষণের পর খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী, তদন্তে নেমেছে পুলিশ।
Image

আসানসোলে জঙ্গলে উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবতীর দেহ, ধর্ষণের পর খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী, তদন্তে নেমেছে পুলিশ।

আসানসোলের দক্ষিণ থানার ডামরা তিন নম্বর খাদান এলাকার ঘন জঙ্গলে অজ্ঞাতপরিচয় এক যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয়দের অভিযোগ, নৃশংসভাবে ধর্ষণের পর খুন করা হয়েছে তাঁকে। শুক্রবার সকালে প্রথমে কিছু গ্রামবাসী জঙ্গলের ভেতরে দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবতীকে অন্যত্র থেকে এনে জঙ্গলে ফেলে দেওয়া হতে পারে। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে, বিশেষত মহিলাদের মধ্যে। পুলিশ ইতিমধ্যেই আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

তবে এখনও পর্যন্ত মৃতার পরিচয় জানা যায়নি। ঘটনার নৃশংসতায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। এই ঘটনায় ফের একবার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, দোষীদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না। আপাতত ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

বাংলাদেশের কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান…

ByByKolkata News May 16, 2026

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top