• Home
  • রাজ্য
  • ২৫ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি, ভালোবাসায় ৫০ বছরের পথচলা রাধা বেকারির ।
Image

২৫ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি, ভালোবাসায় ৫০ বছরের পথচলা রাধা বেকারির ।

শিলিগুড়ি: সময়ের সঙ্গে বদলে গেছে শহরের চেহারা, বদলেছে ব্যবসার ধরনও। আধুনিক সাজ, ঝাঁ চকচকে কেক শপ, অনলাইন অর্ডারের ভিড় সব কিছুর মাঝেও আজও নিজের জনপ্রিয়তা অটুট রেখে চলেছে শিলিগুড়ির ঐতিহ্যবাহী ‘রাধা বেকারি’। প্রায় ৫০ বছর আগে বাবা বাসুদেব পাল যে ছোট্ট বেকারির স্বপ্ন দেখেছিলেন, আজ তা সযত্নে আগলে রেখে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁর ছেলে সঞ্জীত পাল।

সঞ্জীত পালের কথায়, “আমাদের দোকান প্রায় পঞ্চাশ বছরের পুরনো। এখন আশেপাশে অনেক আধুনিক বেকারি গড়ে উঠেছে, কিন্তু তাতেও রাধা বেকারির জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি।” বিশেষ করে ২৫ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি ক্রিসমাস ও ইংরেজি নতুন বছরের সময় শিলিগুড়ির কেকের দোকানগুলিতে যে উপচে পড়া ভিড় দেখা যায়, রাধা বেকারিতেও তার ব্যতিক্রম হয় না। শুধু উৎসবের মরসুমই নয়, সারা বছর ধরেই এখানে ক্রেতাদের আনাগোনা লেগে থাকে।

সঞ্জীত বাবু জানান, “আমরা চেষ্টা করি মানুষকে ভালো জিনিস উপহার দিতে। শুধু ব্যবসার জন্য নয়, মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই কাজ করি।” তাঁর দোকানে সারা বছর কেবল কেক নয়, বিভিন্ন ধরনের বেকারি সামগ্রী পাওয়া যায়। উৎসব অনুযায়ী নানা ধরনের কেকও তিনি দোকানে নিয়ে আসেন, যাতে সব বয়সের মানুষ নিজের পছন্দ মতো কিছু না কিছু খুঁজে পান।

রাধা বেকারিতে ঢুকলেই চোখে পড়ে বিস্কুটের বিশাল সম্ভার যাকে সঞ্জীত পাল মজা করে বলেন “বিস্কুটের পাহাড়”। নানা রকম স্বাদ ও আকারের বিস্কুট সাজানো থাকে তাক জুড়ে। সঞ্জীত বাবু নিজেই জানান, “এই দোকান থেকেই আমি আমার সংসার চালাই। তবে আমার একটা শখ আছে বিভিন্ন ধরনের বিস্কুট দোকানে নিয়ে আসা। মানুষ আসে, পছন্দ করে, কিনে নিয়ে যায়। সবাই যখন আমার দোকান থেকে বিস্কুট নিয়ে যায়, তখন সত্যিই ভালো লাগে।”

বাবা বাসুদেব পাল কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন। তাঁর চলে যাওয়ার পর সংসারের দায়িত্ব এবং দোকানের পুরো চাপ একাই কাঁধে তুলে নিতে হয়েছে সঞ্জীত পালকে। তিনি বলেন, “বাবা চলে যাওয়ার পর সব দায়িত্ব আমার ওপর এসে পড়ে। কিন্তু আমি আমার দোকানকে ভালোবাসি। এই দোকানই আমার পরিচয়, আমার স্বপ্ন।”

বিশ্বাস আর পরিশ্রমই সঞ্জীত পালের মূল শক্তি। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “ভগবানের আশীর্বাদ আছে আমার কাছে, আর বাবার আশীর্বাদও সবসময় সঙ্গে আছে। তাই আমি বিশ্বাস করি, আমার স্বপ্নের রাধা বেকারিকে আমি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব।”

শিলিগুড়ির বুকে দাঁড়িয়ে রাধা বেকারি আজ শুধু একটি দোকান নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এক নিষ্ঠা, ভালোবাসা আর বিশ্বাসের গল্প।

Releated Posts

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026
Scroll to Top