• Home
  • দেশ-বিদেশ
  • চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গোপন চিঠিতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত, উদ্বেগ মার্কিন-ভারত চুক্তি নিয়ে।
Image

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গোপন চিঠিতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত, উদ্বেগ মার্কিন-ভারত চুক্তি নিয়ে।

ব্লুমবার্গের এক বিস্ফোরক রিপোর্টে উঠে এসেছে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি গোপন চিঠি পাঠান। সেই চিঠির বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও। রিপোর্ট অনুযায়ী, শি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নতির ইঙ্গিত দেন এবং একই সঙ্গে সম্ভাব্য মার্কিন-ভারত চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যা চিনের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করেছিলেন তিনি।

চিঠিতে এমনকি একজন নির্দিষ্ট চিনা আধিকারিকের নামও উল্লেখ করা হয়, যিনি বেজিংয়ের তরফে এই প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবেন। বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালের শুরুতে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যযুদ্ধের আগুন আরও জ্বালাচ্ছিলেন, সেই সময় ভারতের কাছে পৌঁছয় এই বার্তা। এর পরেই জুন মাস থেকে চিন-ভারত সম্পর্কের উন্নতির পথে কূটনৈতিক পদক্ষেপ নিতে শুরু করে মোদি সরকার। রিপোর্টে দাবি করা হয়েছে, এটাই দুই দেশের মধ্যে নতুন এক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top