• Home
  • দেশ-বিদেশ
  • বাংলাদেশে মসজিদের ভেতর শিশু ধর্ষণের অভিযোগ, ইমামকে পিটিয়ে পুলিশে সোপর্দ
Image

বাংলাদেশে মসজিদের ভেতর শিশু ধর্ষণের অভিযোগ, ইমামকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ

বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহিনুর ইসলাম নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, অভিযুক্ত মোহাম্মদ শাহিনুর ইসলাম বাংলাদেশের টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব।

এ ঘটনায় শনিবার (২০ জুন) রাতে ত্রিশাল থানায় মামলা করেছেন শিশুটির বাবা।

ভুক্তভোগী শিশুটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামের বাসিন্দা। পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার একটি গ্রামে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ইমাম শাহিনুর ইসলামের কাছে শিশুটি আরবি পড়তে যেত। সঙ্গে আরও দুই ছেলে শিশুও আরবি শেখে। শনিবার বিকেলে শিশুটি আরবি পড়তে গেলে নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরেনি। দেরি হওয়ায় শিশুটির মা খোঁজ নিতে গিয়ে মসজিদের ভেতর তার মেয়ে ও শাহিনুর ইসলামকে উলঙ্গ অবস্থায় দেখেন।

শিশুটির মায়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ইমামকে আটক করেন। তারা ইমামকে মারধর করে মসজিদের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে জুতার মালা পরিয়ে তাকে় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শিশুটির মা বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।

শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠানোর পরামর্শ দেন।

ত্রিশাল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা মামলা করেছেন। গ্রেপ্তার শাহিনুর ইসলামকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top