• Home
  • দেশ-বিদেশ
  • বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ
Image

বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ

বাংলাদেশের ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় মদসহ একটি অ্যাম্বুলেন্স ও ক্ষমতাসীন দল বিএনপি নেতাসহ দুই জনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ।

শনিবার (২০ জুন) বাংলাদেশের পরশুরাম থানা পুলিশ তল্লাশি চালিয়ে রোগী বহনের ছদ্মবেশে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় দুইজনকে আটক করে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় ফেনী পরশুরাম সড়কের শ্রী ভাঙ্গা ব্রিজের উপর পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হকের মালিকানাধীন পরশুরাম ক্লিনিকের একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায় পরশুরাম থানার পুলিশের একটি টহলদল। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ১২ কার্টনে মোড়ানো ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মাদক বহনের দায়ে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। গাড়িটির চালক জসিম উদ্দিন বয়স ৫১ বছর ও তার সহযোগী মিনহাজুর রহমান বয়স ২১ বছর আটক করা হয়েছে।

Releated Posts

বাংলাদেশের টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকের মধ্যে প্রাণ গেল চার জনের।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে…

দিল্লির বিমানবন্দর থেকে ফেরতবাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের দিল্লি বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান’কে…

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ক্রিকেটের আরেকটি স্মরণীয় অধ্যায়। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল…

ভারতে ‎দীর্ঘ কারাভোগ শেষে বাংলাদেশে ফিরলেন ৯১ জেলে।‎

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের দায়ে আটক ৯১ জন বাংলাদেশি জেলেকে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top