• Home
  • দেশ-বিদেশ
  • কাশ্মীরে সেনার বড় সাফল্য, গুরেজে এনকাউন্টারে খতম হল জঙ্গি অনুপ্রবেশের কারিগর ও ‘হিউম্যান জিপিএস’ বাগু খান
Image

কাশ্মীরে সেনার বড় সাফল্য, গুরেজে এনকাউন্টারে খতম হল জঙ্গি অনুপ্রবেশের কারিগর ও ‘হিউম্যান জিপিএস’ বাগু খান

কাশ্মীরে জঙ্গি দমনে ভারতীয় সেনার বড় সাফল্য। শনিবার গুরেজ সেক্টরে এনকাউন্টারে খতম হল পাক অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশ করানোর কারিগর বাগু খান। তিন দশক ধরে সক্রিয় এই কুখ্যাত জঙ্গি ‘হিউম্যান জিপিএস’ নামে পরিচিত ছিল। সেনা সূত্রে খবর, নওশেরা নার এলাকায় আরও এক জঙ্গির সঙ্গে তার মৃত্যু হয়েছে।

১৯৯৫ সাল থেকে পিওকে-তে সক্রিয় বাগু উপত্যকায় অন্তত ১০০-র বেশি অনুপ্রবেশের চেষ্টায় জড়িত ছিল। কাশ্মীরের দুর্গম পাহাড়ি পথ এবং গোপন রুটের উপর তার দখল ছিল অসাধারণ। তাই একাধিক জঙ্গি সংগঠনের কাছে সে হয়ে উঠেছিল ভরসাযোগ্য ব্যক্তি। ভূস্বর্গে রক্ত ঝরানোর নেপথ্যে অন্যতম কারিগরকে শেষ করে দিল ভারতীয় সেনা। কাশ্মীরের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় এই অভিযানকে বড় সাফল্য বলে মনে করছে গোয়েন্দা মহল।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top