• Home
  • দেশ-বিদেশ
  • সীমান্তে মানবতার জয়, ভারতে বসবাসকারী মৃত মায়ের মুখ শেষ বারের মতো দেখল বাংলাদেশি মেয়ে, সীমান্তে মানবিকতার নজর গড়লো BSF ও BGB’
Image

সীমান্তে মানবতার জয়, ভারতে বসবাসকারী মৃত মায়ের মুখ শেষ বারের মতো দেখল বাংলাদেশি মেয়ে, সীমান্তে মানবিকতার নজর গড়লো BSF ও BGB’

মানবিকতার সীমা নেই, এমন এক উদাহরণ স্থাপন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)। ভারতের নদিয়ার হৃদয়পুর গ্রামের জাহানারা বেগম (৬৫) দীর্ঘ অসুস্থতার পর মারা যাওয়ার পর তাঁর মেয়ের মনেও ছিল অনিশ্চয়তার ছায়া, শেষবার মায়ের মুখ দেখা হবে কি না।

তবে বাংলাদেশের চুয়াডাঙ্গার আনন্দবাসে বসবাসরত মেয়ের আকুতি কার্যকর হয়। BGB-এর উদ্যোগে BSF-এর সঙ্গে সমন্বয়ে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ আনা হয়। সেখানে মেয়েকে মায়ের মুখ শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ BGB)-এর পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, এই মানবিক পদক্ষেপ শুধু দুই বাহিনীর সৌহার্দ্য জোরদার করে না, সীমান্তবর্তী মানুষের আস্থাও বৃদ্ধি করে। BSF ও BGB উভয়ই প্রমাণ করলেন যে, সীমান্ত শুধু নিরাপত্তার নয়, মানবতারও সেতুবন্ধন। মেয়েটি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, BSF ও BGB-কে ধন্যবাদ জানিয়েছেন। এই হৃদয়স্পর্শী ঘটনায় মানবতার জয়, সীমান্তের মানুষের প্রতি উভয় বাহিনীর সহানুভূতির অনন্য উদাহরণ স্থাপিত হলো।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top