• Home
  • দেশ-বিদেশ
  • ভারতে বিয়ের দাওয়াত দিতে গিয়ে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
Image

ভারতে বিয়ের দাওয়াত দিতে গিয়ে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতে আত্মীয়কে বিয়ের দাওয়াত দিতে গিয়ে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে একদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৬ মে) বিকেলে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর আটক ওই ব্যক্তিকে ফেরত দেয়া হয়। দেশে ফেরা আতাউস সামাদ আতু বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আতাউস সামাদ আতু (বয়স ৪৪) শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে বাংলাদেশ পেরিয়ে ভারতে থাকা তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যান। এ সময় বিএসএফ সদস্যরা অনুপ্রবেশের দায়ে তাকে আত্মীয়ের বাড়ি থেকে আটক করে। পরবর্তীতে বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিকের ভারতে অনুপ্রবেশের ঘটনাটি বিজিবিকে অবগত করে।

এ নিয়ে সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানির কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। বৈঠক শেষে আটক বাংলাদেশি নাগরিক আতাউস সামাদকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরবর্তীতে সন্ধ্যার দিকে বিজিবি সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে হকিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আতাউস সামাদ ভারতে থাকা আত্মীয়কে বিয়ের দাওয়াত দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়। পরবর্তীতে তাকে বিজিবির কাছে পুশব্যাক করে বিএসএফ। পরবর্তীতে তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Scroll to Top