• Home
  • দেশ-বিদেশ
  • বাংলাদেশের আলোচিত শিশু রামিসা হত্যা, সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড।
Image

বাংলাদেশের আলোচিত শিশু রামিসা হত্যা, সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ

বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (৭ জুন) আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে আমরা অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার পেল।

এর আগে গত বৃহস্পতিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

রামিসা হত্যাকাণ্ডের তদন্ত শেষে দ্রুততম সময়ে (২৪ মে) পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলাটিতে মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দিলেন আদালত।
 
মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত রামিসা বাংলাদেশের রাজধানী ঢাকার পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে সে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান। পরে স্বপ্নার স্বামী সোহেল রানা সেখানে রামিসাকে ধর্ষণের পর হত্যা করে।

এ ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে ঢাকার পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলার পর প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।

Releated Posts

বাংলাদেশের রাজধানীর শাহজালাল বিমানবন্দরে আগুন।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার…

বাংলাদেশে কুরবানির মাংস নিয়ে সংঘর্ষ

সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহার দিন কুরবানির মাংস মসজিদে রাখা হবে নাকি…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

ভারত বাংলাদেশ সিমান্তে বেড়িবাঁধ নির্মাণ

বাংলাদেশ ও ভারতের ২১৬৩ নম্বর সীমান্ত পিলারের উভয় পাশে কহুয়া নদীর বেড়িবাঁধ নির্মাণের ক্ষেত্রে দুদেশের বিজিবি ও বিএসএফের…

প্রকাশ্যে এলো বাংলাদেশের আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনা

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তার হত্যা মামলার প্রধান আসামি…

ভারতে বিয়ের দাওয়াত দিতে গিয়ে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতে আত্মীয়কে বিয়ের দাওয়াত দিতে গিয়ে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে একদিন পর ফেরত…

ByByKolkata News May 17, 2026

বাংলাদেশের কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান…

ByByKolkata News May 16, 2026

পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে বাংলাদেশের জয়

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে পরাজিত…

ByByKolkata News May 13, 2026

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top