• Home
  • খেলাধুলা
  • পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে বাংলাদেশের জয়
Image

পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে বাংলাদেশের জয়

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে পরাজিত করে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
গত শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪১৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ৩৬৮ রান করে পাকিস্তান।
প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল।
আজ মঙ্গলবার টেস্টের পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন ভোজের ঠিক আগে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার একিবারে শেষ মুহুর্তে ১৬৩ রানে অলআউট হয় পাকিস্তান।
আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচ। 

Releated Posts

বাংলাদেশে মসজিদের ভেতর শিশু ধর্ষণের অভিযোগ, ইমামকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহিনুর…

পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জয়।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ জয় পেল বাংলাদেশ। শনিবার (২০ জুন) সাউদাম্পটনের…

বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় মদসহ একটি অ্যাম্বুলেন্স ও ক্ষমতাসীন দল বিএনপি…

বাংলাদেশের টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকের মধ্যে প্রাণ গেল চার জনের।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে…

Scroll to Top